সোমবার ● ১৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ইউপিডিএফ’কে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ
ইউপিডিএফ’কে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ
সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে ইউপিডিএফ’কে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেয়া বক্তব্যের তীব্র আপত্তি ও প্রতিবাদ জানিয়ে দলটি রবিবার, ১৬ অক্টোবর ২০২২ সংবাদ মাধ্যমে এক বিবৃতি দিয়েছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর মুখপাত্র অংগ্য মারমা বিবৃতিতে বলেছেন, ‘ইউপিডিএফ গণতান্ত্রিক পন্থায় লড়াই সংগ্রাম সংগঠিত করছে। সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ মনগড়া ও ভিত্তিহীন। পার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায়সঙ্গত দাবি পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলন সম্পর্কে দেশবাসীর মনে বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এমন কাল্পনিক ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন।’
উল্লেখ্য, আজ রবিবার (১৬ অক্টোবর ২০২২) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক অনুষ্ঠান শেষে তথাকথিত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সাথে ইসলামী জঙ্গী গোষ্ঠীর সম্পৃক্ততা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অহেতুক ইউপিডিএফ’কে টেনে এনে এ ধরনের আপত্তিকর কথা বলেন।




বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি 