রবিবার ● ৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাত্রলীগের হামলায় আহত ছাত্র অধিকার পরিষদের সদস্যদের গ্রেফতার ঘটনায় নিন্দা
ছাত্রলীগের হামলায় আহত ছাত্র অধিকার পরিষদের সদস্যদের গ্রেফতার ঘটনায় নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বুয়েটের ছাত্র শহীদ আবরার ফাহাদের স্মরণসভার অনুষ্ঠানে গতকাল ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের গ্রেফতার ও আজ ২৪ জনকে জেলে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন আইন আদালত যদি হামলাকারীদের পরিবর্তে আক্রান্তদের গ্রেফতার ও জেলে পাঠায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ও আইন আদালতের প্রতি জনআস্থার কিছুই আর অবশিষ্ট থাকবে না।
তিনি বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদের স্মরণসভায় বিনা উসকানিতে ছাত্রলীগের হামলা, ছাত্র অধিকার পরিষদের কর্মীদের আহত করা, চিকিৎসাধীন ছাত্রদের উপর আবারও ছাত্রলীগের সন্ত্রাসী হামলা এবং উল্টো ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলা ও আজ তাদেরকে মুক্তি না দিয়ে জেলে প্রেরণ প্রমান করে দেশ এক ধরনের মগের মুল্লুকে পরিনত হয়েছে; সন্ত্রাসীদেরকে রাষ্ট্রীয় মদদ দেয়া হচ্ছে। সরকার ও সরকারি দলের নির্দেশনায় সব কিছু পরিচালিত হচ্ছে।
তিনি ক্ষোভের সাথে বলেন, ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানকে চরদখলের মত দখল করে পুলিশী ছত্রছায়ায় যেভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তা এক নজিরবিহীন নিরাপত্তাহীনতা তৈরি করেছে।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দাবি করেন। একইসাথে তিনি ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ জোরদার করারও আহবান জানান।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 