বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিয়ানীবাজার মহাসড়কে গাড়ী চাপায় মহিলা নিহত
বিয়ানীবাজার মহাসড়কে গাড়ী চাপায় মহিলা নিহত
সিলেট প্রতিনিধি :: সিলেট-বিয়ানীবাজার মহাসড়কের মেওয়া মাদ্রাসা প্রাঙ্গনে কার চাপায় এক মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছে। বুধবার (০৫ অক্টোবর ২২) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মেওয়া এলাকার কাসিমুল মাদ্রাসা সামনে সিলেটগামী প্রাইভেট কার পথচারী মহিলাকে ধাক্কা দিলে তিনি পাশে খাদে পড়ে যান। স্থানীয়রা অনেক খোঁজাখুজি শেষে পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করেন।
সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার চালক ও এক যাত্রি আহত হয়েছেন। কারে থাকা অপর যাত্রি দুর্ঘটনার পর পরই পালিয়ে যান। আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা হচ্ছেন উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গি এলাকার ছমির উদ্দিনের পুত্র ইমরুল হোসেন (৩৫) এবং একই ইউনিয়নের কাজপুর এলাকার মঈন উদ্দিনের পুত্র আব্দুর রহমান (২৮)।
নিহত মহিলার নাম মিলন বেগম (৫০)। তিনি উপজেলার দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ গ্রামের শফিকুর রহমানের স্ত্রী। নিহত মহিলার ৪ মেয়ে ও ১ পুত্র
বিয়ানীবাজার থানা পুলিশের এসআই আবির ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট মর্গে প্রেরণ করেছেন।




বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি 