বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
বান্দরবান :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আমরা সবাই আনন্দচিত্তে ধর্মীয় উৎসবসমূহ পালন করছি। সারাদেশে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পারায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছাসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদেরকেও ধন্যবাদ জানান।
আজ বান্দরবান সদরে সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গা পুজার বিজয়া দশমী অনুষ্ঠানে অঞ্জলী নেওয়া শেষে দেশবাসীর উদ্দেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘সম্প্রীতির দেশ বাংলাদেশ’-সকল মানুষ একে অপরের পরিপূরক। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। মন্ত্রী সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব, বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব, মুসলমানদের ধর্মীয় উৎসব, খ্রিস্টান সম্প্রদায়সহ অন্যান্য সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবসমূহ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার কাজে সকলের সহযোগিতা চান।
মন্ত্রী সর্বস্তরের মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন 