শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » গড়াই নদীতে আড়াই কেজি ওজনের ইলিশ
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » গড়াই নদীতে আড়াই কেজি ওজনের ইলিশ
৪৪৪ বার পঠিত
শনিবার ● ১ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গড়াই নদীতে আড়াই কেজি ওজনের ইলিশ

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি  :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নলখোলা এলাকার গড়াই নদীতে ইলিশ মিলেছে। শুক্রবার এক ব্যক্তির জালে আড়াই কেজি ওজনের এই ইলিশ ধরা পড়ে। ইলিশ ধরা পড়ার খবরে মানুষ দেকতে ভীড় করে। তথ্য নিয়ে জানা গেছে, প্রতি বছর আষাড় মাসে গড়াই নদীতে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ে। কয়েক বছর এই মাছ সচরাচার ধরে পড়েনি। কিন্তু এ বছর প্রচুর পরিমান ইলিশ ধরা পড়েছ। শৈলকুপার গনমাধ্যম কর্মীরা জানান, গড়াই নদীর ইলিশ এক থেকে তিন কেজি ওজনের হয়ে থাকে। শুক্রবার যে ইলিশটি ধরা পড়েছে তার ওজন আড়াই কেজি।

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থীসহ নিহত দুই
ঝিনাইদহ :: ঝিনাইদহদের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় এনামুল হক আরিফ (১৭) নামে এক দাখিল পরীক্ষার্থী ও বাইসাইকেল আরোহী আলেক মন্ডল (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গাজিরবাজার বটতলা নামকস্থানে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। পান্তাডাঙ্গা দাখিল মাদরাসার ছাত্র নিহত এনামুল হক আরিফ কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের মাজেদুল হকের ছেলে ও বাইসাইকেল আরোহী আলেক মন্ডল একই গ্রামের বাসিন্দা। কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই শারমিন খাতুন জানান, দুপুরে এনামুল হক আরিফ একটি মোটরসাইকেল চালিয়ে গাজির বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বটতলা নমাক স্থানে পৌছালে সামনে থেকে আসা একটি বাইসাকলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাদ্রাসা ছাত্র এনামুল ঘটনাস্থলেই নিহত হয়। এসময় গুরুতর আহত বাইসাইকেল আরোহী আলেক মন্ডলকে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সন্ধার দিকে তার মৃত্যু হয়। একই গ্রামের দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় রাকড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

৪০ পিচ সোনার বারসহ পাচারকারী আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৪০ পিচ সোনার বারসহ শওকত আলী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার বিকেলে মাটিলা সীমান্তের যাদবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত শওকত আলী মাটিলা গ্রামের মনছুর আলীর ছেলে। বিজিবি খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল শাহিন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাটিলা সীমান্ত দিয়ে একটি সোনার চালান ভারতে পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল অভিযান চালায়। এসময় জুলুলি যাদবপুর গ্রামের মধ্যবর্তী রাস্তা থেকে সন্দেহ হওয়ায় শওকত আলীকে আটক করে। তার দেহ তল্লাশী করে ৪ কেজি ৬’শ ৫৫ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে মামলা দিয়ে তাকে মহেশপুর থানায় সোপর্দ ও উদ্ধারকৃত সোনা ঝিনাইদহ ট্রেজারিতে জমা দানের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ী উপহার
ঝিনাইদহ :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নের উত্তর কাস্টসাগরা মঠবাড়িতে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ী উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে মঠবাড়ি মন্দির প্রাঙ্গণে কালিচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এ শাড়ী উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, কালিচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন ঘোষ, যুবলীগ নেতা তুহিন বিশ্বাসসহ অন্যান্যরা। এসময় ওই এলাকার নানা শ্রেণী পেশার শতাধিক নারীদের মাঝে পূজা উপলক্ষে শাড়ী উপহার দেওয়া হয়। পূজা উপলক্ষে শাড়ী উপহার পেয়ে খুশি নিন্ম আয়ের মানুষগুলো।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন

আর্কাইভ