বৃহস্পতিবার ● ২৯ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাবিপ্রবি এর উপাচার্য ড. সেলিনার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন
রাবিপ্রবি এর উপাচার্য ড. সেলিনার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন
রাঙামাটি :: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার গতকাল ২৮ সেপ্টেম্বর ২০২২ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন, পুস্প স্তবক অর্পণ, দোয়া কামনা এবং শোক বইতে স্বাক্ষর করেন ।
এছাড়া সন্ধ্যা ৬ টায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের ডাইনিং কক্ষে সাধারণ শিক্ষার্থীদের উদ্যেগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে এক সভা এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন প্লাটফর্ম জুমে যুক্ত ছিলেন রাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সেলিনা আখতার মহোদয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে সকলকে দোয়া ও প্রার্থনা করার আহবান করেন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র হলের হাউজ টিউটর ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সজীব ত্রিপুরা এবং স্থানীয় মসজিদের আলেম মো. ইব্রাহীম হুজুর।




পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
তাহসিনা রুশদীর লুনা এমপি’র সাথে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ
নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প
রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন 