বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » গাবতলীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের তদন্ত শুরু
গাবতলীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের তদন্ত শুরু
বগুড়া প্রতিনিধি :: বগুড়ার গাবতলীতে নশিপুর ইউনিয়নের বড় ইটালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের বিরুদ্ধে আনীত অনিয়ম ও অর্থ আত্মসাতের তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত ১৮সেপ্টেম্বরে উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে ১টি লিখিত অভিযোগ দাখিল করেন কমিটির সভাপতি নূর মোহাম্মাদ। এরই প্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার নাহিদা আকতার উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইদ্রিস আলী প্রাং কে প্রধান করে সুভেন্দ্র সরকার ও আকতার বানুকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ৭কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এই কমিটি গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে গোপনে ও প্রকাশ্যে বাদী-বিবাদী, সাক্ষী’সহ স্থানীয়দের কাছ থেকে সাক্ষ্যগ্রহণ করেন। এ প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইদ্রিস আলী বলেন, বাদী ও বিবাদী’সহ বিভিন্নজনের কাছ থেকে সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ৭কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।




পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
তাহসিনা রুশদীর লুনা এমপি’র সাথে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ
নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প
রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন 