মঙ্গলবার ● ২৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে গৃহকর্ত্রীর মৃত্যু
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে গৃহকর্ত্রীর মৃত্যু
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে শিরিনা বেগম (৫২) নামের এক গৃহকর্ত্রী নিহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার রেলক্রসিং থেকে ১০০ মিটার উত্তরে বালিকা উচ্চ বিদ্যালয় গেইট এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে গৃহকর্ত্রী শিরিনার মৃত্যু হয়।
নিহত শিরিনা বেগম ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নিজকুঞ্জরার আলোকদিয়া গ্রামের সাহাব বাড়ির নুরুল হুদার স্ত্রী এবং ৪ সন্তানের জননী।
নিহতের এলাকার একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, সোমবার সকালে গৃহকর্ত্রী শিরিনা বাড়ি থেকে অভিমান করে বের হয়ে যান, পরবর্তীতে বারইয়ারহাট পৌরসভার রেলক্রসিং থেকে উত্তরে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যুর খবর পাওয়া যায়। তবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে মানষিক চাপে তিনি আত্মহত্যা করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন বারবার হর্ণ বাজানো স্বত্বেও তিনি রেললাইন থেকে সরে যাননি। পরে ট্রেনে কাটা পড়ে শরীর বিচ্ছিন্ন হয়ে যায়।
সীতাকুণ্ড জিআরপি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ জহিরুল ইসলাম জানান, সোমবার সকালে মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিংয়ের ১০০ মিটার উত্তর পাশে ঢাকামুখী লেনে চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শিরিনা আক্তার নামে একজনের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে লাশ না পেয়ে জিআরপি পুলিশের ওসি নাজিম উদ্দীন স্যার সহ নিহতের বাড়িতে গিয়ে স্থানীয় ইউপি সদস্য ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে হস্তান্তর পত্রে স্বাক্ষর নিয়ে আমরা ফিরে আসি।




২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক 