রবিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটি সাংবাদিক সমিতির কমিটি গঠন
রাঙামাটি সাংবাদিক সমিতির কমিটি গঠন
সংবাদ বিজ্ঞপ্তি :: রাঙামাটিতে কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের নিয়ে গড়া রাঙামাটি সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল শনিবার ১৭ সেপ্টেম্বর দুপুরে সমিতির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্বপালন করবে।
নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ডিবিসির রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক পার্বত্য চট্টগ্রামের ফিচার এডিটর ও দীপ্ত টিভির রাঙামাটি প্রতিনিধি মিশু দে ও অর্থ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক বণিক বার্তার রাঙামাটি প্রতিনিধি প্রান্ত রনি।
৯ সদস্য নির্বাহী পরিষদের অন্যসদস্যরা হলেন- সহ-সভাপতি হিসেবে দৈনিক পার্বত্য চট্টগ্রামের প্রধান আলোচকচিত্রী তৌসিফ মান্নান ও চ্যানেল টুয়েন্টিফোরের রাঙামাটি প্রতিনিধি জিয়াউল হক, সহ-সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালের কণ্ঠের লংগদু প্রতিনিধি আরমান খান, সদস্য হিসেবে আনোয়ার হোসেন ও তানিয়া এ্যানি। একটি সদস্যপদ কো-অপ্ট রয়েছে।
এর আগে বেলা ১২টায় বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম উল্লেখসহ বিভিন্ন সাংগঠনিক আলোচনা করা হয়।




প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন 