শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » আত্রাইয়ে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ আটক-২
আত্রাইয়ে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ আটক-২
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শুটকিগাছা বাজারে অভিযান চালিয়ে দীঘা গ্রামের মৃত সাহাদ আলীর ছেলে মোকছেদ আলী ওরফে মতো (৩৮) এবং উপজেলার সদুপুর হিন্দুপাড়া নামক স্থান হতে সদুপুর গ্রামের মৃত মজিবর সরদারের ছেলে রুবেল সরদার (৩৭) কে আটক করে। এসময় মোকছেদের কাছ থেকে ৮০ পিচ ইয়াবা রুবেলের কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
আটককৃতদের শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে এস আই মোশারফ হোসেন এসআই হাইদার আলী সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে শুটকিগাছা বাজার ও রসুলপুর জনৈক প্রশান্ত চন্দ্র দাস এর স্বর্ণের দোকানের সামনে থেকে দুজনকে আটক করে । আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে শুক্রবার সকালে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি 