শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » খাগড়াছড়ি জেলা কারাগারে তিন আসামীর এসএসসি পরীক্ষা
খাগড়াছড়ি জেলা কারাগারে তিন আসামীর এসএসসি পরীক্ষা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলখানায় বসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিল ৩শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সারাদেশে একযোগে শুরু হওয়া পরীক্ষায় কারাগারের অফিস কক্ষেই অংশ নেন ৩শিক্ষার্থী।
পরীক্ষায় অংশ নেওয়া খাগড়াছড়ি পৌরসভার কদমতলী এলাকা জাহাঙ্গীর আলমের ছেলে সোহাগ আলম, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। সে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র। একমাস আগে থেকে কারাগারে বন্দি রয়েছেন।
অপর দুইজন আরিফুল ইসলাম ও নিপুন ত্রিপুরা হত্যা মামলার আসামি। আরিফুল পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে কয়েকদিন আগে পুলিশের হাতে আটক হয়ে জেলে গেছেন। অপরজন নিপুন ত্রিপুরা মাটিরাঙ্গা মিউনিসিপাল স্কুলের শিক্ষার্থী। সে গত বছর থেকে জেলে আছেন।
খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এজি মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষা দিচ্ছে। তারা তিন জন শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা দিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা পরীক্ষা শুরু করে।
খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান, এবার তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। নির্ধারিত সময় ও সঠিক নিয়ম মেনে পরীক্ষায় অংশ নিতে সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।




দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু
জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে
স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা 