সোমবার ● ২৮ জুন ২০২১
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » চুয়েটে প্রথমবারের মতো ‘নারী প্রকৌশলী দিবস’ উদযাপিত
চুয়েটে প্রথমবারের মতো ‘নারী প্রকৌশলী দিবস’ উদযাপিত
সংবাদ বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর প্রথমবারের মতো নারী প্রকৌশলী দিবস-২০২১ (International Women in Engineering Day) উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল ২৭ জুন রবিবার সন্ধ্যায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত ওয়েবিনারের মূল বক্তব্য ছিল ‘ইঞ্জিনিয়ারিং হিরোস’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন চুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি অ্যাডভাইজর অধ্যাপক ড. আয়শা আখতার।
অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশি মহিলা প্রকৌশলীদের পেশাদার প্ল্যাটফর্ম ‘ওয়েপনেট’। অনুষ্ঠানে ওয়েপনেট-এর পক্ষে বক্তব্য রাখেন ফেডারেল গভর্নমেন্ট অব কানাডার টেকনিকাল অ্যাডভাইজর জনাব ফারজানা মওলা। এতে বাংলাদেশে কর্মক্ষেত্রের পরিবেশ ওয়েপনেটের অধ্যাপক ড. নাজমুন নাহার এবং কর্মক্ষেত্রে অভিযোজন বিষয়ে নিজের অভিজ্ঞতা নিয়ে বক্তব্য রাখেন ওয়েপনেটের সদস্য মেনার্ড গ্রুপ বাংলাদেশের প্রতিনিধি জনাব ফাহিমা শাহাদাত। এছাড়া চুয়েটের বিভিন্ন সংগঠনে সাফল্য ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাওয়া কয়েকজন নারী শিক্ষার্থী অনুষ্ঠানে তাঁদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। সবশেষে চুয়েটের নারী শিক্ষার্থীদের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, প্রকৌশলে নারীর অবদান ও সাফল্য সম্পর্কে সচেতনতা সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য ২০১৭ থেকে প্রতিবছর ২৩ জুন বিশ্ব নারী প্রকৌশলী দিবস পালিত হচ্ছে। ১৯১৯ সনের ২৩ জুন একদল প্রতিভাবান নারীর উদ্যোগে ওমেন্স ইঞ্জিনিয়ারিং সোসাইটি গঠিত হয়। যার ৯৫তম বার্ষিকী উদযাপনের উপলক্ষ্যে ২০১৪ সনের ২৩ জুন প্রথমবারের মত ‘বিশ্ব নারী প্রকৌশলী দিবস’ চালু হয়।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু 