বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » খাগড়াছড়িতে ভারতীয় শাড়িসহ আটক-৩
খাগড়াছড়িতে ভারতীয় শাড়িসহ আটক-৩
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) রাতে জেলা সদরের স্বনির্ভর বাজারস্থ পুলিশ চেক পোস্টের সামনে বিভিন্ন ব্রান্ড ও বিভিন্ন রংয়ের ৯৭৫পিস ভারতীয় শাড়িসহ আসামীদের গ্রেফতার করা হয়।
আসামীরা হলেন, পানছড়ি উপজেলার পুজগাং এলাকার আর্থিক মনু চাকমার সন্তান বড়ুন চাকমা (২৩), একই এলাকার পিত্তলার চাকমার সন্তান বিকাশ চাকমা(২৩) এবং দমদম এলাকার মৃত হানিফ মিয়ার সন্তান মো. সাইফুল ইসলাম(৩১)।
চোরাকারবারিরা
শাড়িগুলো ২টি মাহিদ্র গাড়িতে করে পানছড়ি থেকে খাগড়াছড়ি সদরে নিয়ে আসছিল।
আটককৃত এসব শাড়ির বাজার দর প্রায় ১৯লাখ ৫০হাজার টাকা
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্বনির্ভর বাজারস্থ পুলিশ চেকপোস্টে অবস্থান নিয়ে ৯৭৫টি অবৈধ শাড়িসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
খাগড়াছড়িতে গাঁজাসহ আটক-১
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় ৩কেজি ৬’শ গ্রাম গাঁজাসহ লিয়াকত আলী(৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার(৫ সেপ্টেম্বর) দুপুরে বেলছড়ি ইউনিয়নের দেব মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক লিয়াকত আলী উপজেলার বেলছড়ি ইউনিয়নের পশ্চিম গড়গড়িয়া এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী জানান, মাদকের সাথে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। আটক লিয়াকতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি 