শিরোনাম:
●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » একই বোতলের বিষে স্বামী-স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
প্রথম পাতা » ছবি গ্যালারী » একই বোতলের বিষে স্বামী-স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
৪৩২ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একই বোতলের বিষে স্বামী-স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জে একই বোতলের বিষপানে স্বামী ও স্ত্রী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। তারা হলেন কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামের মিন্টু শেখের পুত্র রিপন হোসেন (৩৫) ও তার স্ত্রী রিয়া বেগম (৩০)। স্থানীয়রা তাদেরকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তির পর স্বামী আশংকামুক্ত হলেও স্ত্রীর অবস্থা সংকটাপন্ন। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার বানুড়িয়া গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও প্রতিবেশি সাজ্জাত হোসেন জানান, গত ১ বছর আগের প্রেমজ সম্পর্ক করে যশোর ফতেপুর গ্রামের রিয়া বেগমের সাথে রিপনের বিয়ে হয়। কিন্তু এখন পর্যন্ত তাদের বিয়েটি রিয়ার পরিবার ভালো ভাবে মেনে নেয়নি। এনিয়ে রিপনের পরিবারে মনোমালিন্য চলছিল। এছাড়াও সংসারে অভাবসহ নানা পারিবারিক কলহে বুধবার সকালে নিজ বাড়িতে স্ত্রীর সামনেই রিপন বিষপান করছিল। এ সময় তার স্ত্রী রিয়া ওই বিষের বোতলটি কেড়ে নিয়ে বোতলে থাকা বাকি সব বিষ খেয়ে ফেলে। এ সময় স্বামী স্ত্রীর চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশিরা এগিয়ে আসেন। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানায়, বিষপানে হাসপাতালে ভর্তি স্বামী আশংকামুক্ত হলেও স্ত্রীর স্ত্রীর অবস্থা সংকটাপন্ন। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, এব্যপারে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নিবো।

মাঠের মধ্যে বৃষ্টির চেয়ে গ্রামবাসির বিশেষ ইস্তিগফার নামাজ আদায়
ঝিনাইদহ :: বার্ষার মৌসুম চলে গেছে বৃষ্টি হয়নি। এখন অনাবৃষ্টি ও দাবদাহ চলছে। সর্বত্র টানা খরা। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে চারদিকে। ফসলি জমি শুকিয়ে গেছে। ফলে আমন আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রাহিমপুর গ্রামের মাঠে বৃষ্টি চেয়ে ইস্তিগফার নামাজ ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেন গ্রামবাসি। মঙ্গলবার সকাল ১০ টায় দিকে উপজেলার ব্রাহীমপুর মাঠে এই নামাজ আদায় করেন আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা ও কৃষক সমাজ। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচ- দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফলস উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। একই গ্রামের শহিদ মোল্লা বলেন, ‘প্রচ- গরম। এই গরমে মানুষ অতিষ্ঠ। বর্ষার মৌসুম চলে গেছে বৃষ্টি হয়নি এখন ভাদ্র মাস তবুও বৃষ্টি নেই বললেই চলে। মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এতে ফসল ফলানো যাবে না। কৃষকরা খুব কষ্টে আছেন।’ নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনাকারী মাওলানা সাইফুল ইসলাম বলেন, ‘এখন ভাদ্রমাস চলছে, আষাঢ়, শ্রাবণ চলেগেছে কিন্তু বৃষ্টি না হওয়ায় হাহাকার চলছে। কৃষকরা চাষাবাদ করতে পারছেন না। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এই নামাজ আদায় ও দোয়া মোনাজাত করা হয়। আল্লাহ যেন রহমত নাজিল করেন, এটিই আমাদের উদ্দেশ্য।’

মহেশপুরে ইজিবাইক মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরে ইজিবাইকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আক্তার হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ৬ সেপ্টেম্বর দুপুর আনুমানিক দেড় টার সময় উপজেলার আজমপুর ইউনিয়নের ব্রীজঘাট সড়কের মেইন আলামপুর নামক স্থানে একটি যাত্রীবাহী ইজিবাইকের সাথে সংঘর্ষের দুর্ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন উপজেলার আজমপুর ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্দা। সে তার নানার বাড়িতে থাকতো। তার পিতার নাম মৃত তাইজুল ইসলাম। আজমপুর ইউনিয়নের বাসিন্দা সাদ্দাম হোসেন জানান,দূর্ঘটনার পরে নিহতের স্বজনরা চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আজ রাত আনুমানিক ১০ টার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন,আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলি।

যুবলীগ নেতার বিরুদ্ধে দিন মজুরের সংবাদ সম্মেলন
ঝিনাইদহ :: সরকার দলীয় সহযোগী সংগঠনের নেতা ধোয়া তুলে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নওদা গ্রামের অসহায় এক দিন মুজুর কৃষকের জমি থেকে গাছ কেটে নেয়াসহ জমি হাতিয়ে নেয়ার পাঁয়তারার অভিযোগ এনে এক ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে। কোটচাঁদপুর পাঠাগার অডিটোরিয়ামে বুধবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনটি করেন উপজেলার নওদা গ্রামের মৃত তোফাজ্জেল দফাদারের ছেলে আইন উদ্দীন। সংবাদ সম্মেলনে আইন উদ্দীনের স্ত্রী মুসলিমা খাতুন, ভাই মঈন উদ্দীন, আলতাফ হোসেন ও তার স্ত্রী লিপি খাতুনসহ কোটচাঁদপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আইন উদ্দীন বলেন- বিগত ১৯৯৩ সালে আমি প্রতিবেশী আবদুর রশিদের কাছ থেকে ৫ শতক জমি ক্রয় করি। যার মৌজা- কাশিপুর, খতিয়ান নম্বর-২৭১, সাবেক দাগ নম্বর-৭৭৬৪, বর্তমান দাগ নম্বর-১০০৯, জমি ক্রয়কৃত দলিল নং- ১০২০, রেজিস্ট্র্রি তাং- ২৮-০৪-১৯৯৩। বর্তমানে ওই জমির উপর আমার বসত ভিটা রয়েছে। এরমধ্যে ২০১০ সালের দিকে তৈয়জ উদ্দিনের ছেলে কোরবান আলী ওই ক্রয়কৃত জমি তাদের বলে দাবী করে এবং ঘরবাড়ী ভেঙ্গে অন্যত্র চলে যেতে বলে। সে সময় (আরএস) মাঠ পর্চায় তার পিতার নাম রয়েছে বলে দাবী করে। পরে খোঁজ খবর নিয়ে আমি জানতে পারি জমির অন্যান্য দলিলাদি না থাকলেও জালিয়াতির মাধ্যমে উল্লিখিত দাগের ৫শতক ও পাশের সড়ক ও জনপদের ১২শতক জমি রেকর্ড করে নিয়েছে তারা। শেষ পর্যন্ত উপায় না পেয়ে ২৪-০২-২০১০ সালে রেকর্ড সংশোধনের জন্য ঝিনাইদহ বিজ্ঞ জজআদালতে ৮ জনকে বিবাদি করে মামলা দায়ের করি। মামলাটি এখনো চলমান রয়েছে। এদিকে আদালতে মামলা থাকা স্বত্তেও তৈয়জ উদ্দিনের ছেলে কোরবান আলী যুবলীগের নেতা পরিচয়ে দিতে ভয় ভীতি প্রদর্শন ছাড়াও আমাকে শারীরিক ভাবে লাঞ্চিত করেছে। এখানেই সে খ্যান্ত নন হত্যার হুমকী দেয়াসহ বিভিন্ন ভাবে ওই জমি দখল নেয়ার পাঁয়তারা চালাচ্ছে। ইতি মধ্যেই ওই জমি থেকে বল প্রয়োগ করে কিছু দামি গাছ কেটে নিয়ে গেছে যুবলীগ নামধারী ওই কোরবান আলী। আমি খেটে খাওয়া দিন মুজুর কৃষক। অথচ আমরা বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। ওই সংবাদের আমি প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের কাছে তদন্ত পূর্বক সত্য ঘটনা প্রকাশের দাবী জানাচ্ছি। কোরবান আলী দলের পরিচয় দিয়ে একের পর এক আমার বিরুদ্ধে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করছেন। যে কারণে পুলিশী ঝামেলায় আমি কাজে যেতে পারছিনা। ফলে পরিবার নিয়ে বর্তমানে আমি মানবেতর জীবনযাপন করছি। বিষয়টি সমাধানে সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী আইন উদ্দীন।





ছবি গ্যালারী এর আরও খবর

দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু
জুলাই  গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে
স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান :  পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা

আর্কাইভ