বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাউজানের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
রাউজানের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের হাটহাজারীতে মাসুদ হোসেন (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব ছরারকুল ওয়াহিদ আলী চৌধুরী বাড়ীর ভাড়া ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত মাসুদ রাউজান উপজেলার ১২ নম্বর উরকিরচর ইউনিয়নের জাকের হোসেন প্রকাশ আবদুস শুক্কুরের পুত্র। জানা যায়, দুপুরে সংবাদ পেয়ে পুলিশ উপ-পরিদর্শক প্রদীপ চন্দ্র দে ঘটনাস্থলে গিয়ে ঐ কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন কর হয় ময়না তদন্তের জন্য। এবিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট পেলে হত্যা নাকি আত্মহত্যা করেছে জানা যাবে। থানায় একটি অপমৃত্যুর মামালা রুজু হয়েছে।




দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু
জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে
স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা 