শনিবার ● ২০ আগস্ট ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » রামগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
রামগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড়ে পরিত্যাক্ত পুকুরে গোসল করতে নেমে মো. শরিফুল ইসলাম ফরহাদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ১৮ আগস্ট বেলা ২টার দিকে দক্ষিণ কালাডেবা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু পৌরসভার সম্প্রুপাড়া গ্রামের মো. তাজুল ইসলামের বড় ছেলে ও উত্তর লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
জানা যায়, সকালে শরিফুল তার মামা নুর নবীর বাড়িতে বেড়াতে আসে। দুপুরে তিনজন মিলে এলাকার একটি পরিত্যাক্ত পুকুরে গোসল করেতে যায়। সবার আগে শরিফুল পানিতে লাফ দেয়ার বেশ কিছু সময় পরও তার কোনো সাঁড়াশব্দ না পেয়ে অপর দুই শিশু চিৎকার শুরু করে। এতে বাড়ির লোকজনরা এসে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু শরিফুলের কোনো খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তার দেহ উদ্ধার করা হয়।
রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫মিনিট পর শিশুটিকে উদ্ধার করি এবং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে 