মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » আত্রাইয়ে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ
আত্রাইয়ে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে র্যালী, আলোচনাসভা, কবিতা পাঠ, শিশুদের চিত্রাঙ্কন ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৫আগস্ট সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করা হয়। এতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন, থানা পুলিশ, ও রাজনৈতিক বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক সংগঠন গুলো অংশ গ্রহন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইখতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাস আলী, সহকারী কমিশনার (ভূমি) কাজী অনিক ইসলাম। উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোকসানা হ্যাপী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নওজেশ আরা, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার, ভারপ্রাপ্ত কমন্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক মোল্যা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ফজলুল হক সহ সকল দপ্তর প্রধান, সুধীজনসহ সাংবাদিক ও বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ 