মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশিষ্ট রাজনীতিবিদ মাসুদ খান আর নেই
বিশিষ্ট রাজনীতিবিদ মাসুদ খান আর নেই
লন্ডন ১৫ আগস্ট, ২০২২ : সিলেটের বিয়ানীবাজার মাথিউরা পূর্বের হাজী হাশির খানের ছেলে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ মাসুদ খান আজ ১৫ আগস্ট সোমবার সকাল ৭টায় রয়্যাল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে….. রাজেউন)। তিনি কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন। মাসুদ খান স্ত্রী, আট সন্তান ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আগামীকাল মঙ্গলবার রয়্যাল লন্ডন হাসপাতালে দুপুর দেড়টায় মরহুমের নামাজে জানাজা শেষে তাকে লন্ডনের ফরেস্ট গেট উডগ্রেঞ্জ কবরস্থানে দাফন করা হবে।
মরহুম মাসুদ খান একজন মানবদরদী ও অত্যন্ত বিনয়ী ব্যক্তি ছিলেন। যুক্তরাজ্য ও বাংলাদেশের সিলেটে তিনি হাজার, হাজার মানুষকে বিভিন্নভাবে আর্থিক সাহায্য-সহযোগিতা করেছেন। মরহুম মাসুদ খান সিলেট ও লন্ডনে বহু মসজিদ স্থাপনসহ নানা ধরনের জনহিতকর সামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, আলহাজ্ব মাসুদ খান বিয়ানিবাজারের দেউলগ্রামের লন্ডনপ্রবাসী বিকল্পধারার যুক্তরাজ্য শাখার সভাপতি, লিবডেমের রেডব্রিজ স্থানীয় শাখার নির্বাহী সদস্য ও লেখক আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিনের আপন খালাতো ভাই।
মাসুদ খানের মৃত্যুতে বিকল্পধারা ও লিবডেম নেতা অহিদ উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবাণীতে তিনি বলেন, আলহাজ্ব মাসুদ খান শুধুমাত্র আমার খালাতো ভাই-ই ছিলেন না, তিনি লন্ডনে আমার অভিভাবকও ছিলেন। দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি সবসময় আমার ও আমার পরিবারের খোঁজ-খবর রাখতেন।
অহিদ উদ্দিন মরহুমের রুহের মাগফেরাৎ কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস দান করুন।




নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে 