শিরোনাম:
●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ২৩ জুলাই ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » দয়াসোনা চাকমাকে পিসিজেএসএস সদস্যের হুমকির ঘটনায় ৪ সংগঠনের প্রতিবাদ
প্রথম পাতা » প্রধান সংবাদ » দয়াসোনা চাকমাকে পিসিজেএসএস সদস্যের হুমকির ঘটনায় ৪ সংগঠনের প্রতিবাদ
৩৭৩ বার পঠিত
শনিবার ● ২৩ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দয়াসোনা চাকমাকে পিসিজেএসএস সদস্যের হুমকির ঘটনায় ৪ সংগঠনের প্রতিবাদ

প্রতীকি ছবিসংবাদ বিজ্ঞপ্তি ::পার্বত্য চট্টগ্রামে নারী সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী দয়াসোনা চাকমাকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্ত-মুল)-এর সদস্য জুপিটার চাকমা কর্তৃক হুমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত চারটি ছাত্র-যুব-নারী সংগঠন।

গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা আজ শুক্রবার ২২ জুলাই ২০২২ সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত বৃহস্পতিবার (২১ জুলাই ২০২২) হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী দয়াসোনা চাকমাকে পিসিজেএসএস (সন্তু-মুল)-এর সদস্য জুপিটার চাকমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে (ফেসবুক আইডি Changma Jupitar Jummo) মেসেজ ও ভয়েস রেকর্ড পাঠিয়ে হুমকি প্রদান করেন। জুপিটার চাকমা মেসেঞ্জারে পাঠানো ভয়েস রেকর্ডে হুমকি দিয়ে বলেন, “তুমি আসলে বেশি বুঝছো, আমি মনে হয় কম বুঝি। তুমি যতই লেখোনা কেন আমার কিছু যায় আসে না। কিন্তু পরবর্তীর জন্য যে কথাটি বলতে চাচ্ছি তুমি সেটা চিন্তা করো। তোমার সাথে একদিন না একদিন দেখা হবে। তুমি মেয়ে আর আমি ছেলে। … তুমি কোথায় থাকো, কোথায় কি করো আমার হিসেবের মধ্যে আছে…।” এর মাধ্যমে প্রকারান্তরে তিনি দয়াসোনা চাকমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি প্রদর্শন করেছেন।

নেতৃবৃন্দ বলেন, একটি রাজনৈতিক দলের সাথে অপর রাজনৈতিক দলের মত পার্থক্য থাকতেই পারে। এতে একে অপরের মধ্যে গঠনমূলক সমালোচনা, যুক্তি তর্ক হবে এটি স্বাভাবিক বিষয় এবং সেটি রাজনৈতিক শিষ্টাচার ও সংস্কৃতিও। কিন্তু একটি নারী সংগঠনের নেত্রীকে ভয়েস রেকর্ড পাঠিয়ে হুমকি প্রদান অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। আমরা এই হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে দয়াসোনার কোন কিছু হলে এর দায় জুপিটার চাকমা তথা পিসিজেএসএস-কে নিতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ, অবিলম্বে জেএসএস সদস্য জুপিটার চাকমাকে ভূল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা এবং তার দ্বারা দয়াসোনা চাকমাসহ ইউপিডিএফ-মুল ও তার সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কোন ক্ষতি হবে না মর্মে লিখিত নিশ্চয়তা প্রদানের আহ্বান জানান। অন্যথায় প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু
জুলাই  গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে
স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান :  পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা

আর্কাইভ