শনিবার ● ২৩ জুলাই ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » মিরসরাইয়ে পিকাপ-অটোরিকশা সংঘর্ষে পথচারী নিহত
মিরসরাইয়ে পিকাপ-অটোরিকশা সংঘর্ষে পথচারী নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে পিকাপ-অটোরিকশা সংঘর্ষে সাখাওয়াত হোসেন শুভ (১৫) নামে ০১ জন পথচারী নিহত এবং অটোরিকশা চালক ও যাত্রী আহত হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) সকাল সোয়া দশটার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার উত্তর প্রান্তে কমফোর্ট হাসপাতালের সামনে চট্টগ্রামগামী পিকাপ ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশা’র মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায়
নিহত শুভ উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র। এবং আহতরা হলেন হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামের আব্দুল ফয়েজের পুত্র অটোরিকশা চালক মোঃ সফি (৫০) ও অটোরিকশা যাত্রী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নীল কমল এলাকার মোঃ হাসেমের পুত্র জামাল উদ্দিন (৩৫)। এ ঘটনায় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার ট্যাটন নাপিতখালী গ্রামের জাকির হোসেনের পুত্র পিকাপের চালক মোঃ সোহেল (২৬) কে আটক করা হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বারইয়াহাট কমফোর্ট হাসপাতালের সামনে শুক্রবার সকাল সোয়া দশটার দিকে চট্টগ্রাম অভিমুখী একটি অজ্ঞাতনামা পিকাপ ও বিপরীত দিক থেকে আসা অটোরিক্সা’র মুখোমুখি সংঘর্ষে সাখাওয়াত হোসেন শুভ নামে একজন পথচারী ঘটনাস্থলে নিহত হয়েছে এবং একই দুর্ঘটনায় অটোরিকশা চালক ও আরেক যাত্রী আহত হয়েছে। আহতদেরকে প্রথমে কমফোর্ট হাসপাতালে ভর্তি করার পর সেখানে অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, পিকাপ ও চালককে আটক করা হয়েছে এবং নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি 