শনিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইয়াবাসহ রাঙামাটিতে মাদক ব্যবসায়ী মহসিন আটক
ইয়াবাসহ রাঙামাটিতে মাদক ব্যবসায়ী মহসিন আটক
স্টাফ রিপোর্টার :: রাঙামাটিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের অভিযানে ত্রিশ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ১৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকালের দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ এর সার্বিক তত্বাবধানে ও নির্দেশনায় পরিদর্শক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে রাঙামাটি কোতোয়ালি থানার রিজার্ভ বাজার এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী মো. মহসিনকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ মো. মহসিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ১০ (ক) ধারায় রাঙামাটি কোতোয়ালি থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নং-০৯/২০২২ তারিখ ১৮/০২/২০২২ ইংরেজি।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি 