শনিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে তাঁতীদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটিতে তাঁতীদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপি সাধারণ সম্পাদক দীপন তালুকদার দিপু।
রাঙামাটি জেলা তাঁতীদল সভাপতি মো. আনোয়ার আজিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সিনিয়র নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিদা আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তাঁতীদল সাধারণ সম্পাদক জাহিদ আনোয়ার পাপ্পুর সঞ্চালনায় বক্তারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে ব্যবস্থা গ্রহণসহ সরকারের প্রতি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। বক্তারা দলীয় নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।




স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন 