সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » এপার বাংলা ওপার বাংলা » রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
স্টাফ রিপোর্টার :: সিএনজির ধাক্কায় নিহত সুখেল চাকমার মামা সত্যবাজি চাকমা বাদি হয়ে রেজিঃ নং-চট্টগ্রাম থ-১৪-৪৬৮৪ এর সিএনজি গাড়ির কাপ্তাই উপজেলার অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা দায়ে করেছেন।
এজাহার সূত্রে জানাযায়, গত শনিবার ১৭ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল অনুমান সাড়ে ৪টায় কোতয়ালী থানাধীন আসামবস্তি টু কাপ্তাই সড়কের বড়আদাম লাভ পয়েন্ট সংলগ্ন ব্রীজের দক্ষিণ পাশে পাহাড়ের নিচের দিকে নামার পাকা রাস্তার উপর রেজিঃ নং-চট্টগ্রাম থ-১৪-৪৬৮৪ সিএনজি গাড়ির অজ্ঞাতনামা চালক নিহত সুখেল চাকমা (২০), পিতা-পূর্ণজীবন চাকমা, মাতা-কামনা চাকমা, সাং-রাঙ্গাপানি ছড়া, ৫নং ওয়ার্ড, ৫নং বড়হরিণা ইউপি, থানা-বরকল,জেলা-রাঙামাটি, বর্তমান কর্মস্থল রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্ট কর্মরত ছিলেন।
রেস্টুরেন্টটি শনিবার বন্ধ থাকায় বাদির ভাগিনা সুখেল চাকমাসহ তার বন্ধু আহত স্বাগত চাকমা (১৯), পিতা-উদঙ্গ মনি চাকমা, মাতা- চঞ্চলতা চাকমা, সাং-তালকছড়া, ৫নং ওয়ার্ড,৫নং বড়হরিণা ইউপি, থানা-বরকল,জেলা-রাঙামাটি, বর্তমানে রাঙামাটি হাসপাতাল রোড, এবং শান্ত চাকমা (১৯), পিতা-রিটেন চাকমা, মাতা-মলিনা চাকমা, সাং-সিএম পাড়া, ৮নং ওয়ার্ড, ৩নং আইমাছড়া ইউপি, থানা-বরকল,জেলা-রাঙামাটি, বর্তমানে রাঙামাটি হাসপাতাল রোড ৩ বন্ধু মিলে শহরের চম্পক নগর হইতে মোটরসাইকেল নিয়ে বড়আদম এর উদ্দেশ্যে রওয়ানা দেয়।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে রাঙামাটি জেলার কোতয়ালী থানাধীন আসামবস্তি টু কাপ্তাই সড়কের বড়আদাম লাভ পয়েন্ট সংলগ্ন ব্রীজের দক্ষিণ পাশে পাহাড়ের নিচের দিকে নামার পাকা রাস্তার উপর কাপ্তাই দিক থেকে আগত রেজিঃ নং-চট্টগ্রাম থ-১৪- ৪৬৮৪ এর সিএনজি গাড়ির কাপ্তাই উপজেলা চালক সমিতির সদস্য চালক উল্টা দিক থেকে বেপরোয়া গতিতে সিএনজি চালাইয়া সুখেল চাকমার মোটরসাইকেলকে স্বজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল সহ পাকা রাস্তার উপর ছিটকিয়া পড়ে সুখেল চাকমাসহ তার বন্ধুরা গুরুতর আঘাত প্রাপ্ত হন ।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে থাকা আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থল হইতে নিহত সুখেল চাকমা, আহত স্বাগত চাকমা ও শান্ত চাকমাকে উদ্ধার করিয়া একটি সিএনজি যোগে রাঙামাটি জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসেন। সুখেল চাকমাকে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরিক্ষা শেষে ১৭/১০/২০২৬ তারিখ বিকাল ৫টা ৪৫ মিনিটের সময় মৃত ঘোষনা করেন।
আহত স্বাগত চাকমার অবস্থা আশংকাজনক হওয়ায় তাহাকে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ পাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন এবং আহত শান্ত চাকমা (১৯)কে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
বাদি মোবাইল ফোনে ঘটনার সংবাদ পাইয়া দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে গিয়ে ঘটনার বিস্তারিত শুনেন এবং তার ভাগিনা মৃত সুখেল চাকমার মৃতদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে থাকা সনাক্ত করেন। পুলিশ, বাদি সহ উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে মৃত সুখেল চাকমার সুরতহাল রিপোর্ট প্রতিবেদন প্রস্তুত করা হয়।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাঙামাটি থেকে রেফার্ড করা আহত স্বাগত চাকমার অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসক জানিয়েছেন সে এখনো আশংকা মুক্ত নয়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) রাঙামাটি কোতয়ালী থানার এসআই মঈন উদ্দিন জানান, কোতয়ালী থানার মামলা নং-১১, তারিখ : ১৮/১০/২০২৬, ধারা-২০১৮ সনের সড়ক পরিবহন আইন ৯৮/১০৫।
ফৌজদারি কার্যবিধি,১৮৯৮ এর ধারা ১৫৪ অনুসারে থানায় প্রাপ্ত আমলযোগ্য অপরাধের প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) আদালতে প্রেরণের জন্য প্রস্তুত করা হয়েছে।
মামলার আইও আরো জানান, সিএনজি রেজিঃ নং-চট্টগ্রাম থ-১৪- ৪৬৮৪ জব্দ এবং কাপ্তাই সিএনজি চালক সমিতির সদস্য পলাতক চালককে গ্রেফতারের বিষয়টি চলমান রয়েছে।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? 