শিরোনাম:
●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » কাফনের কাপড় গলায় ঝুলিয়ে প্রচারণা চালানো সেই বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান নির্বাচিত
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » কাফনের কাপড় গলায় ঝুলিয়ে প্রচারণা চালানো সেই বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান নির্বাচিত
৭৩৮ বার পঠিত
সোমবার ● ২৯ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাফনের কাপড় গলায় ঝুলিয়ে প্রচারণা চালানো সেই বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান নির্বাচিত

---ময়মনসিংহ প্রতিনিধি :: সারা দেশে তৃতীয় ধাপের নির্বাচনে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নে কাফনের কাপড় গলায় ঝুলিয়ে প্রচারণা চালানো আ.লীগের সেই বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকার ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিদ্দিকুজ্জামান সিদ্দিকের চেয়ে ১ হাজার ২৫৯ ভোট বেশি পেয়ে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭ হাজার ৩৮৩ ভোট আর আ. লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬ হাজার ১২৪ ভোট।

রবিবার ২৮ নভেম্বর রাতে মুক্তাগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা শারমীন সুলতানা বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকারের বিশ্বাস ছিল ইউনিয়নবাসী তার সঙ্গে আছে। শুধু যেন ভোট চুরি, কারচুপির মাধ্যমে কেউ যাতে গণতন্ত্রকে হত্যা না করতে পারে সেজন্য গলায় কাফনের কাপড় ঝুলিয়ে ঘুরে অবশেষে ভোটের মাঠে তার সেই বিশ্বাসের প্রতিদান পেলেন তিনি।

সদ্য নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাহান আলী সরকার বলেন, ‘সাধারণ মানুষ আমার সঙ্গে ছিল বলেই আমি বড় দুই প্রার্থীর সঙ্গে ভোটের লড়াইয়ে নেমেছিলাম। আমি একজন বীর মুক্তিযোদ্ধা এবং আগে একবার স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান। আমি দেশের মুক্তির জন্য একসময় লড়াই করেছি। এবার আমি এলাকার উন্নয়নের জন্য লড়াই করেছি। এলাকার মানুষ আমার বিশ্বাসের প্রতিদান দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র যেন হত্যা না হয়, ভোট চুরি কিংবা ভোটে কারচুপি যাতে না হয় সেজন্য আমি গলায় কাফনের কাপড় ঝুলিয়ে মাঠে নেমেছিলাম। আলহামদুলিল্লাহ, ভোট সুষ্ঠু হয়েছে এবং আমি জয়ী হয়েছি। এই জয় এলাকাবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করে দিলাম। সেইসাথে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য প্রশাসনকেও ধন্যবাদ জানান তিনি।’

প্রসঙ্গত, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী জাহান আলী গলায় কাফনের কাপড় ঝুলিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এই ইউনিয়নে বাড়তি নজর দেয় প্রশাসন।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে  শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন

আর্কাইভ