শিরোনাম:
●   আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর ●   সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ●   তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব ●   সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি ●   নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০ ●   রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স ●   নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার ●   রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ ●   জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ ●   কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব ●   গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ●   রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ●   ১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা ●   খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি ●   আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ ●   বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক প্রকাশ ●   পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি
ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনার বাংলা পার্টির ১২তম বর্ষপূর্তিতে মান্না : বাংলাদেশে এখন একটা গাছের পাতা নড়তে পারে না শেখ হাসিনার কথা ছাড়া
প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনার বাংলা পার্টির ১২তম বর্ষপূর্তিতে মান্না : বাংলাদেশে এখন একটা গাছের পাতা নড়তে পারে না শেখ হাসিনার কথা ছাড়া
১৭৫৬ বার পঠিত
সোমবার ● ২৯ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোনার বাংলা পার্টির ১২তম বর্ষপূর্তিতে মান্না : বাংলাদেশে এখন একটা গাছের পাতা নড়তে পারে না শেখ হাসিনার কথা ছাড়া

ছবি : সংবাদ সংক্রান্ত ঢাকা প্রতিনিধি :: নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার যে সার্বিক ব্যবস্থাপনা দরকার তা বাংলাদেশে নেই। খালেদা জিয়া এখন বিনা চিকিৎসায় তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছেন। ডাক্তার বলেছেন, গত কয়েকদিন ধরে খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।
গত ২৬ নভেম্বর শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সোনার বাংলা পার্টির ১২তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ডাক্তাররা একটা অপারেশন করেছিল। সেইসময় তার যে নার্ভটা ছিড়ে গেছে তার চিকিৎসার ফলে সেটা দুইদিন ঠিকমতো চলেছে। কিন্তু এটা সাময়িক। এটা ভালোভাবে চিকিৎসার জন্য যে যন্ত্রপাতি বা চিকিৎসা ব্যবস্থা দরকার তা বাংলাদেশে নেই। এর জন্য বিদেশে চিকিৎসার জন্য নেওয়া দরকার যা এই সরকার দিচ্ছে না।
মান্না বলেন, প্রধানমন্ত্রী কত নিষ্ঠুর রসিকতা করে বলেছেন, তার জন্য যতটুকু করার করেছি। কিন্তু এই দেশে কে জানে না যে বাংলাদেশে এখন একটা গাছের পাতা নড়তে পারে না শেখ হাসিনার কথা ছাড়া। এরশাদ পতন আন্দোলনের সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের সাথে থেকে শেখ হাসিনাসহ আমরাই বলেছিলাম, আইন মানুষের জন্যই মানুষ আইনের জন্য নয়। তখন তত্ত্বাবধায়ক সরকার করার কোনো আইন সে সময় ছিল না। পরবর্তীতে সেটা আইনে অন্তর্ভুক্ত করে তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হয়েছিল। তখন এতবড় পরিবর্তন যদি করা যায় এখন একটা মানুষকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো যাবে না এমন কোনো কথা হতে পারে ?
তিনি বলেন, গত দেড় বছরে করোনায় প্রায় ৩ কোটি ৪০ লাখ লোক দারিদ্রসীমার নিছে নেমেছে। পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা এত উন্নতি করি সেটা চোখে পড়ে না আপনাদের কাছে। আবার তিনিই বলেন, এই উন্নতির ফলাফল ১০ শতাংশ লোকই ভোগ করেছে, বাকি ৯০ শতাংশ মানুষের কাছে যায়নি। কোনো কোনো মন্ত্রী বলেন, আমরা উন্নয়নের রোল মডেল আর বিমান দিয়ে যাওয়ার সময় দেশকে সিঙ্গাপুর, লস অ্যাঞ্জেলস দেখেন। আর সাধারণ মানুষ বলে এটা লস বাংলাদেশ।
সিটি করপোরেশনের সমালোচনা করে তিনি বলেন, দক্ষিণ সিটি করপোরেশন একটা মানুষকে ময়লার গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। আর উত্তর সিটি করপোরেশন বলে আমরা বাকি থাকবো কেন, তারাও একজনকে চাপা দিয়ে মেরে ফেলেছে। দিনের বেলায় ময়লার গাড়ি কী করতে বের হয়? এগুলো তো রাতে কাজ করার কথা। কিন্তু কোনো রকম জবাবদিহিতা নেই তাদের।
এসময় সোনার বাংলা পার্টির উপদেষ্টা আবুল কাশেম ফজলুল হক, সভাপতি আব্দুন নুর ও সাধারন সম্পাদক সৈয়দ হারুনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।





ছবি গ্যালারী এর আরও খবর

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান
তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব
সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স
নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার
রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ
ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ
কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব
গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আর্কাইভ