মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে সরকারি চাকুরীজীবীদের জনা নতুন জাতীয় বেতনকাঠামো ঘোষণা করার পর অনতিবিলম্বে বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য সামঞ্জস্যপূর্ণভাবে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করার আহবান জানিয়েছেন এবং বলেছেন, এখন বেসরকারি খাতের শ্রমিক - কর্মচারীদের জন্য বাঁচার মত ন্যায্য মজুরি কাঠামো
প্রনয়ণ করা জরুরী হয়ে পড়েছে। তিনি বলেন, ১ জুলাই থেকে সরকারী কর্মকর্তা - কর্মচারীদের
নতুন বেতনকাঠামোর কার্যকর হলে একদিকে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় যেমন বেড়ে যাবে, অন্যদিকে প্রকৃত আয়ও কমে যাওয়ার আশংকা রয়েছে।
তিনি উল্লেখ করেন, সরকারি চাকুরীজীবীদের বেতন বৃদ্ধির পর বেসরকারি খাতের কয়েক কোটি শ্রমিক কর্মচারীদের বেতন না বাড়লে এক ভয়ানক বৈষম্য ও ভারসাম্যহীন পরিস্থিতি দেখা দেবে।
তিনি উল্লেখ করেন, বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীরা যে বেতন পায় তা দিয়ে মাসের, ১৫/২০ দিন চলা কঠিন।দ্রব্যমূল্যের লাগামহীন পরিস্থিতি ও জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়বৃদ্ধির কারণে বেসরকারি খাতের স্বল্প আয়ের সাধারণ মানুষের জীবনে দূর্বিসহ অবস্থা চলছে।নতুন পরিস্থিতিতে এখন খাদ্যপণ্য, বাসাভাড়া, পরিবহনসহ প্রতিটি ক্ষেত্রেই আবার ব্যয় বৃদ্ধি পাবে।
তিনি উল্লেখ করেন, মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে আখেরে বেতনের টাকার নোট বাড়বে, কিন্তু বাস্তবে চাকুরীজীবীদের ক্রয় ক্ষমতা বিশেষ বাড়বেনা। তিনি বাজার নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নেবারও আহবান জানিয়েছেন।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ 