শিরোনাম:
●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা ●   রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটির কল্যাণপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই দোকান পুড়ে ছাই ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ ●   অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
৫৪ বার পঠিত
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে

------ ‎স্টাফ রিপোর্টার :: ‎রাঙামাটি–রাজস্থলী সড়কে যাত্রীবাহী পিকআপ ও জীপ গাড়ি চলাচলে বাধা, গাড়ি আটকে যাত্রী নামিয়ে দেওয়া এবং চালক-মালিকদের হুমকির অভিযোগ তুলে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে রাঙামাটি জেলা প্রশাসন, পৌর প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।
‎‎স্মারকলিপিটি রাঙামাটি জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর কাছেও স্মারকলিপি দেওয়া হয়।
‎‎স্মারকলিপিতে রাঙামাটি যাত্রীবাহী পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেড এবং রাঙামাটি জেলা কার, মাইক্রোবাস ও পিকআপ-জীপ গাড়ি চালক শ্রমিক ইউনিয়নের নেতারা অভিযোগ করেন, রাঙামাটি থেকে রাজস্থলী রুটে দীর্ঘদিন ধরে নিয়মিত যাত্রীবাহী যানবাহন চলাচল করছে না। এতে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সাধারণ মানুষ সরকারি-বেসরকারি কাজসহ জরুরি প্রয়োজনে যাতায়াতে দুর্ভোগে পড়ছেন।
‎‎যাত্রীদের দুর্ভোগ কমাতে দুই সংগঠন যৌথভাবে গত ১৬ আগস্ট থেকে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ ও জীপ গাড়ির মাধ্যমে যাত্রী পরিবহন চালুর সিদ্ধান্ত নেয় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
‎‎তবে অভিযোগ করা হয়, ওই দিন গাড়ি চলাচল শুরু করতে গেলে চট্টগ্রাম ও রাউজান থেকে আসা কিছু ব্যক্তি এবং চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি ও চালক সমিতির লোকজন এতে বাধা দেন। সকাল ৭টার দিকে সড়কে বাস দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকআপ ও জীপ গাড়ি থেকে যাত্রী নামিয়ে দেওয়া হয় এবং কয়েকটি গাড়ি আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে।
‎‎এ ছাড়া রাজস্থলী থেকে যাত্রী নিয়ে রাঙামাটির উদ্দেশে আসা একটি পিকআপ-জীপ গাড়িকে কাপ্তাইয়ের রাইখালী এলাকায় যাত্রী নামিয়ে হয়রানি ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে বলেও স্মারকলিপিতে দাবি করা হয়। গত ১৭ আগস্ট একই এলাকায় আবারও গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
‎‎স্মারকলিপিতে আরও বলা হয়, পিকআপ ও জীপ গাড়ি চলাচল অব্যাহত থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটানো হতে পারে এবং রাঙামাটি থেকে কোনো কার, মাইক্রোবাস বা অন্যান্য যানবাহন রাউজানের ওপর দিয়ে চলতে দেওয়া হবে না—এমন হুমকিও দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। এ ঘটনায় পিকআপ ও জীপ গাড়ির মালিক এবং চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
‎‎আবেদনকারীরা অভিযোগ করেন, রাঙামাটি–রাজস্থলী সড়কে দীর্ঘ প্রায় দুই থেকে তিন বছর নিয়মিত যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। স্থানীয় মালিক ও শ্রমিকরা জেলার অভ্যন্তরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাত্রী পরিবহন করতে চাইলে কেন বাধা দেওয়া হচ্ছে, সে প্রশ্নও তোলা হয়েছে স্মারকলিপিতে।
‎‎তবে স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি বা সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
‎‎এ অবস্থায় রাঙামাটি–রাজস্থলী রুটে যাত্রীসেবা দিতে গিয়ে সম্ভাব্য যেকোনো ধরনের দুর্ঘটনা ও হামলা থেকে সুরক্ষা নিশ্চিত করে পিকআপ ও জীপ গাড়ি চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনগুলোর নেতারা।
‎‎স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাঙামাটি যাত্রীবাহী পিকআপ মালিক সমিতির উপদেষ্টা মোহাম্মদ শাহিন আল মামুন ও নির্মল বড়ুয়া মিলন, সভাপতি প্রজেশ চাকমা, সাধারণ সম্পাদক লিটন চাকমা, রাঙামাটি জেলা কার, মাইক্রোবাস ও জীপ গাড়ি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক মো. হোসেন, লাইন সম্পাদক টুলু বড়ুয়া এবং প্রচার সম্পাদক মো. আরাফাত হোসেন প্রমুখ।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা
রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী

আর্কাইভ