শনিবার ● ২৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » শহীদ মিলন দিবসে শহীদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
শহীদ মিলন দিবসে শহীদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী ‘৯০ এর গণঅভ্যুত্থানের বীর শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের ৩১তম শাহাদাৎ বার্ষিকীতে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্তরে মিলনের কবরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চত্তরে মিলন স্মৃতিবেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদের সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক , পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, ঢাকা মহানগর কমিটির কামরুজ্জামান ফিরোজ মোহাম্মদ রিয়েল সহ পার্টির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
মিলন স্মৃতিবেদীতে পুষ্পস্তবক প্রদানের পর উপস্থিত নেতা - কর্মীদের উদ্দেশ্যে সাইফুল হক বলেন , ডাঃ মিলন যে সাম্যাভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজের স্বপ্ন নিয়ে নিজের জীবন দিয়েছেন তা আজও অর্জিত হয়নি।মিলনের ঘাতকদের আজ পর্যন্ত বিচার হয়নি।
উল্টো শাসকগোষ্ঠী ক্ষমতার সমীকরণে তাদেরকে কোলে পিঠে করে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেছে।তিনি বলেন বর্তমান সরকার ও শাসকগোষ্ঠী নির্বাচন তথা গোটা গণতান্ত্রিক ব্যবস্থাকে বিদায় দিয়ে এরশাদ সামরিকতন্ত্রকেও লজ্জা দিয়েছে। তারা এক অমানবিক ও নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে।
তিনি মিলনের রক্তভেজা পথে অধিকার ও মুক্তি অর্জনে স্বৈরতন্ত্র বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম বিজয়ী করার অংগিকার ব্যক্ত করেন।




স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন 