সোমবার ● ৩ আগস্ট ২০২৬
প্রথম পাতা » এপার বাংলা ওপার বাংলা » ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ
ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৈতৃক এজমালি সম্পত্তির দীর্ঘদিনের চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের মোজাম্মেল হকের ছেলে হলুদ ভূঁইয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও উপজেলা সহকারি কমিশনার ভূমি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তারাটি গ্রামের বাসিন্দা হলুদ ভূঁইয়া ও তার পরিবার দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে পাওয়া এজমালি সম্পত্তিতে বসবাস করে আসছেন। বাড়িতে যাতায়াতের জন্য ব্যবহৃত যৌথ রাস্তাটি সম্প্রতি তার বড় ভাই আলী আহমেদ মজনু এবং ভাতিজা আরমান আলী জোরপূর্বক বন্ধ করে পাকা দেয়াল নির্মাণ করেন।
পূর্বে সীমানা ভাগ বাটোয়ারা ও চলাচলের পথ নির্দিষ্ট থাকা সত্ত্বেও অভিযুক্তরা তা অমান্য করে বসতঘরের সম্মুখে দেয়াল নির্মাণ কাজ শুরু করেন। ফলে অভিযোগকারীর পরিবারের স্বাভাবিক যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
ভুক্তভোগী জানান, ইতিপূর্বে অভিযুক্তরা তাদের তৈরি একটি দেয়াল ভাঙচুর করে এবং তার স্ত্রী খাতুনে জান্নাতকে এলোপাতাড়ি মারধর করে। উক্ত ঘটনায় গত ২২ জুলাই ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পর ঈশ্বরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রাশেদ মোশাররফ ঘটনাস্থল পরিদর্শন করলেও সমস্যার স্থায়ী কোনো সমাধান হয়নি। সমাধান না হওয়ায় অভিযুক্তরা পুনরায় অবৈধভাবে দেয়াল নির্মাণ শুরু করে।
অভিযোগের বিষয়ে আলী আহমেদ মজনুর স্ত্রী কল্পনা বেগম বলেন, আমরা আমাদের নিজস্ব জায়গাতেই ঘর নির্মাণ করছি। চলাচলের জন্য আমাদের অংশ থেকে চার ফুটেরও বেশি জায়গা ফাঁকা রেখেই নির্মাণকাজ করা হচ্ছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর এসআই রাশেদ মোশাররফকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস জানান, অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থল তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ভুক্তভোগী আইনগত প্রতিকার এবং চলাচলের রাস্তা পুনরুদ্ধারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগের অনুলিপি পাঠিয়েছেন।




পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান 