সোমবার ● ৩ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী গুচ্ছগ্রামের বাসিন্দা মো. আবুল কালামকে অপহরণসদৃশ কায়দায় নির্জন স্থানে নিয়ে নির্যাতন এবং তাঁর কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ তুলে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
রবিবার(২ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবুল কালামের বড় ভাই মো. বেলাল। তিনি অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে একটি সংঘবদ্ধ চক্র মিথ্যা অপবাদ দিয়ে আবুল কালামকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মিথ্যা অভিযোগ ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ঘটনার পর থেকে আবুল কালাম ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাঁরা শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন এবং প্রশাসনের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, মো. আবুল কালাম মানিকছড়ি উপজেলার তিনটহরী গুচ্ছগ্রামের বাসিন্দা ও রেনু মিয়ার ছেলে।
সংবাদ সম্মেলনে আবুল কালামের বড় ভাই মো. বেলাল ছাড়াও একই গ্রামের মো. বাবলু ও মো. জহির হোসেন উপস্থিত ছিলেন।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 