শিরোনাম:
●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   শ্রমিক বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবেনা
ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ৪ জুলাই ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা
প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা
৮৯ বার পঠিত
শনিবার ● ৪ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা

ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় বেতবুনিয়া মডেল ইউনিয়নে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর বিরুদ্ধে অভিযোগের পাহাড় তার পরও তিনি বহালতরিয়তে।
স্থানীয় শিক্ষার্থীদের অবিভাবক এবং শিক্ষানুরাগিদের অভিযোগের প্রেক্ষিতে সরোজমিনে অনুসন্ধান কালিন জানাযায়, প্রকাশ কুসুম বড়ুয়া,জন্ম : ৩০ নভেম্বর-১৯৭০ খ্রি. পিতা : মৃত পরিমল বড়ুয়া, মাতা : মল্লিকা রানী বড়ুয়া, তিনি ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব নেয়ার পর আওয়ামীলীগের রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে স্কুলের জায়গার পাহাড় কেটে মাটি বিক্রয়, স্কুলের উন্নয়ন কাজের ঠিকাদারী কাজ মুল ঠিকাদার থেকে ক্রয় করে নিজস্ব লোক দিয়ে যেন - তেনভাবে উনয়ন কাজ শেষ করানো, নিজের পছন্দের আওয়ামীলীগের লোকজনদের দিয়ে স্কুল মেনেজিং কমিটি গঠন, স্কুলের মূল গেইটের সামনে তার নিজস্ব দোকানঘর নির্মান, মাসের পরে মাস ধরে স্কুলের ক্লাশ না নিয়ে সরকারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশিমত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
১৯৯৩ সালে ডলুছড়া রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অর্থায়নে স্কুলের ভবন নির্মান কাজটি বাস্তবায়ন করেন এলজিইডি, কাউখালী।
তার পর ২০০৪-২০০৫ অর্থ বছরে পূণ নির্মান করা হয়।
ডলুছড়া রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরবতির্তে সরকারি করণ করে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে নামকরণ করা হয়।
স্কুলের ভূমিদাতা এবং স্কুল প্রতিষ্ঠাতাকারী পরিবারের সদস্য হওয়ার সুবাদে প্রকাশ কুসুম বড়ুয়া
ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার সুযোগ পায় কিন্তু ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম, অতিমাত্রায় দলীয় করণ করার কারণে ইতোপুর্বে প্রকাশ কুসুম বড়ুয়াকে কাউখালী উপজেলার ভিতর দুইবার অন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলী করা হয়।
ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা
প্রকাশ কুসুম বড়ুয়া রাজনীতিক ক্ষমতা ব্যবহার করে আবারও বদলী হয়ে ডলুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চলে আসে।
প্রকাশ কুসুম বড়ুয়া নিজে একজন স্কুল শিক্ষক হলেও তার মুল কাজ ছিলো ডলুছড়া এলাকায় আওয়ামীলীগের রাজনীতিক কার্যক্রমের প্রচার-প্রসার ঘটানো।
তার প্রমান মিলে ২০০৫ সালে এলজিইডি কাউখালী কর্তৃক বাস্তবায়িত ডলুছড়া রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নিমিত ভবন বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৎকালিক আওয়ামীলীগ নেতা অংসুই প্রু চৌধুরীর নামফলকটি এখনো প্রকাশ কুসুম বড়ুয়া সযত্বে স্কুলের মুল প্রবেশদ্বারে রেখে দিয়েছেন।
এলাকায় প্রকাশ কুসুম বড়ুয়াকে অনেকেই আওয়ামীলীগ নেতা অংসুই প্রু চৌধুরীর ক্যাডার বলে জানেন।
ডলুছড়া এলাকাটি রাঙামাটির কাউখালী উপজেলার শেষ সীমানা, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উপজেলার শেষ সীমানা, চট্টগ্রামে রাউজান উপজেলার শুরু।
ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিমে ডান হাত বলে ২০২৪ সালের গণঅভুত্থানের আগে এলাকায় পরিচয় দিয়ে বেড়াতেন, গণঅভুত্থানের পর ফ্যাসিষ্টদের দোসর প্রকাশ কুসুম বড়ুয়ার ভূমিকা রহস্যজনক বলে স্থানীয়দের অভিমত।ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা
ডলুছড়া এলাকার স্থানীয়দের ধারণা চুয়েট ছাত্রলীগের নেতা-কর্মীরা, রাউজানের সাবেক সংসদ সদস্য ফ্যাসিষ্ট ফজলে করিমের লোকজন, রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য হাসান মাহামুদ, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফ্যাসিষ্ট অংসুই প্রু চৌধুরীর লোকজনদের সাথে প্রকাশ কুসুম বড়ুয়া এবং তার ছেলে ছাত্রলীগ নেতা জয়মনি বড়ুয়ার সংশ্লিষ্টতা রয়েছে। প্রায় রাতের বেলায় প্রকাশ কুসুম বড়ুয়ার বাড়িতে নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগ এবং তার অঙ্গসংগঠনের গোপন বৈঠক চলে বলে স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদক কে জানান।
স্থানীয়দের অভিযোগ ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া একজন ভূমিদস্যু। সে একজন উগ্র সম্পাদায়ের লোক, তার কারণে বিদ্যালয়ের পাশে নির্মিত মজিদের উন্নয়ন কাজ কযেকবার বাঁধাগ্রস্ত হয়। এছাড়া প্রকাশ কুসুম বড়ুয়ার কারণে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটের সামনে পাঁকা সড়কের পশ্চিম পাশে মাদ্রাসা নির্মানের কাজ বাঁধাগ্রস্ত হয়ে আছে।ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা
প্রকাশ কুসুম বড়ুয়া ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরের অংশের পাহাড় কেটে স্থানীয় ইটভাটায় বিক্রয় করার অভিযোগের সত্যতা মিলেছে। বিশাল পাহাড় কাটার ফলে প্রকৃতি ও পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে।
এছাড়া রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফ্যাসিষ্ট অংসুই প্রু চৌধুরী ও সাবেক পরাষ্ট্রমন্ত্রী হাসান মাহামুদ এর ক্যাডারদের সাথে মিলে প্রকাশ কুসুম বড়ুয়া দিনের বেলায় বনবিভাগের গাছ কেটে রাতের আধারে ইটভাটায় মগাছড়ি ইটভাটায় জ্বালানী কাঠ বিক্রয় করে সিন্ডিকেট টি কোটি- কোটি টাকা অবৈধভাবে আয় করছে, সেই সাথে রির্জাভ ফরেষ্টের বন উজার করে কয়েক হাজার একর জায়গা বেদখল করেছে বলে প্রতিবেদক কে নাম প্রকাশ না করার শর্তে জানায় ঝুম নিয়ন্ত্রণ বনবিভাগের একজন রেঞ্জ কর্মকর্তা।
প্রতিবেদক এর মাধ্যমে সরকারের কাছে স্থানীয়দের দাবি ফ্যাসিষ্টদের দোসর, ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অন্যত্র বদলী করে একজন সৎ শিক্ষানুরাগি প্রধান শিক্ষক ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করে যেন শিক্ষার পরিবেশ সৃষ্টি করা হয়।
ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়ার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মতামত জানতে তার মুঠোফোন নং ০১৮১৭—-৬৮ একাধিকবার কল দেয়ার পর তিনি কল রিসিভ না করায় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়ার মতামত নেয়া সম্ভব হয়নি।





ছবি গ্যালারী এর আরও খবর

মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
হামে  শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন

আর্কাইভ