বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » কাপ্তাইয়ে নববর্ষ ও বৈসাবি উদযাপনের প্রস্তুতি সভা
কাপ্তাইয়ে নববর্ষ ও বৈসাবি উদযাপনের প্রস্তুতি সভা
কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :: পার্বত্য জনপদে ঐতিহ্য ও উৎসবের আমেজে বাংলা নববর্ষ-১৪৩৩ এবং পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ (বিজু, সাংগ্রাই, বিষু) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাইয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় দেশীয় সংস্কৃতি ও পাহাড়ি ঐতিহ্যের মেলবন্ধনে দিনটি স্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বৈশাখী আয়োজনের নানা দিক তুলে ধরা হয়। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এবং পাহাড়ের আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসবকে আনন্দময় করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে হারিয়ে যাওয়া দেশীয় খেলাধুলা এবং পাহাড়ি সংস্কৃতির যাবতীয় অনুষঙ্গ সুন্দরভাবে উপস্থাপন করা হবে যাতে একটি মানসম্মত ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকে।”
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই থানা ওসি (তদন্ত) মোঃ সোহেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারি,খ্রিষ্টীয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং,উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ প্রমূখ। এছাড়াও সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি,জনপ্রতিনিধি সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 