সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন
আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে।
আজ সোমবার, ৬ এপ্রিল সকাল ৬টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। আহত এমরান মিয়া পিরোজপুর জেলায় কর্মরত। এদিন তিনি ট্রেন যোগে শ্বশুর বাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে আসছিলেন।
আত্রাই থানার ওসি মো. আব্দুল করিম বলেন, ‘রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে শ্বশুর বাড়িতে আসছিল এমরান। সকালে ট্রেনটি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। এসময় এমরান মিয়া লাফ দিয়ে নামতে গেলে ভুলবশত ট্রেনের চাকার নিচে পড়ে যান। এতে তার দুটি পা হাঁটু থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তার শ্বশুর বাড়ির লোকজনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়।




গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ 