মঙ্গলবার ● ১৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » কথা সাহিত্যিক হাসান আজিজুল হক এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
কথা সাহিত্যিক হাসান আজিজুল হক এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বাংলা ভাষার অগ্রণী কথা সাহিত্যিক হাসান আজিজুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন এই দেশের কথা সাহিত্যকে তিনি নতুন মাত্রায় উন্নীত করেছেন। ছোট গল্পে তিনি অনন্য ভুমিকা পালন করেছেন।
বিবৃতিতে তিনি বলেন , হাসান আজিজুল হক ছিলেন দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ, বিশেষ করে মেহনতি মানুষের প্রতি তিনি ছিলেন অংগিকারাবদ্ধ। জীবনের এক বড় সময় তিনি দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। শিক্ষাবিদ হিসাবেও তিনি বিপুল খ্যাতি অর্জন করেছিলেন।এই দার্শনিক - সাহিত্যিকের প্রয়াণে যে শুণ্যতা তৈরী হল তা সহজে পূরণ হবার নয়।
বিবৃতিতে তিনি তাঁর স্মৃতি প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি 