মঙ্গলবার ● ১৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাড়া নিয়ে গণপরিবহনে খামখেয়ালি ও জবরদস্তি চলছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ভাড়া নিয়ে গণপরিবহনে খামখেয়ালি ও জবরদস্তি চলছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া নিয়ে গণপরিবহনে যে নৈরাজ্য চলছে অবিলম্বে তা বন্ধ করার দাবি জানিয়েছেন এবং বলেছেন এই নৈরাজ্যিক পরিস্থিতি সামাল দেওয়ার কেউ নেই।গণপরিবহনের লক্ষ লক্ষ যাত্রীদেরকে পরিবহনের মালিকসহ সংশ্লিষ্টদের খামখেয়ালী ও জবরদস্তির উপর ছেড়ে দেয়া হয়েছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, ডিজেলসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির তুলনায় ভাড়া বৃদ্ধি করা হয়েছে বেশী। তিনি বলেন বর্ধিত যে ভাড়া নির্ধারণ করা হয়েছে গণপরিবহনে অধিকাংশ ক্ষেত্রেই তার চেয়ে বেশী ভাড়া আদায় করা হচ্ছে। এই ব্যাপারে বি আর টি এ,মালিক সমিতিসহ কোন প্রতিষ্ঠানেরই কার্যকরি কোন ভূমিকা নেই।কোন কোন ক্ষেত্রে দেখা যায় হাতে লিখেই ভাড়ার চার্ট রাখা হয়েছে। ড্রাইভার আর কন্ডাকটরেরা মালিকের বেঁধে দেয়া ট্রিপের টাকা আদায় করতে জোরজবরদস্তির আশ্রয় নেয়।
তিনি বলেন,গোটা পরিস্থিতিতে গণপরিবহনের যাত্রীদের দূর্ভোগ চরমে উঠেছে। এই এবস্থা অসহনীয় - অমার্জনীয়; আমসমরার উপর খাড়ার ঘা এর মত।
তিনি অনতিবিলম্বে ডিজেলসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির গণদুর্ভোগ সৃষ্টিকারি সিদ্ধান্ত ও গণপরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে নিতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানিয়েছেন।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ 