শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
শুক্রবার ● ১২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দিয়ে সরকার দেশকে ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিয়েছে
প্রথম পাতা » জাতীয় » গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দিয়ে সরকার দেশকে ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিয়েছে
৭৫৬ বার পঠিত
শুক্রবার ● ১২ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দিয়ে সরকার দেশকে ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিয়েছে

---বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সংসদ সদস্যদের অনুসরণ করে ইউনিয়ন পরিষদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার হিড়িক দেখা দিয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াকে সরকারি দল রাজনৈতিক সাফল্য হিসাবে দেখছে। এই ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনকেও পুরোপুরি অর্থহীন হয়ে পড়েছে।এই ধরনের নির্বাচন স্রেফ রাষ্ট্রীয় অর্থ ও সময়ের অপচয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে।তিনি বলেন, সরকারি দলের বিদ্রোহী প্রার্থীদেরকেও চাপ , হুমকি, জবরদস্তি ও প্রলোভন দিয়ে বসিয়ে দেয়া হচ্ছে।
তিনি ক্ষোভের সাথে বলেন , গতকাল ব্যাপক সহিংসতা ও প্রাণহানির মধ্যে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ ও দায়িত্বহীন।আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতিতে দিবালোকে প্রাণঘাতী সহিংসতা নিয়ে তাদের ন্যূনতম উদবেগ না থাকা ভয়ংকর আলামত।
তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গুরুত্বপূর্ণ অংগিকার ছিল সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা।কিন্তু বর্তমান সরকারসহ শাসকশ্রণী সাম্য চেতনার পাশাপাশি ভোটের অধিকারসহ গণতান্ত্রিক চেতনাকে বিসর্জন দিয়ে দেশকে পাকিস্তানি ধারায় ঠেলে দিয়েছে। মুক্ত যুদ্ধের অংগিকারকে অকার্যকর রাজনৈতিক পুঁজিতে পরিনত করেছে।যে কোন ভাবে ক্ষমতায় টিকে থাকতে নীতিহীন - আদর্শহীন রাজনৈতিক কৌশল অনুসরণ করছে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দিয়ে দেশকে ভয়ংকর বিপদের দেকে ঠেলে দিয়েছে।
তিনি এই গভীর অনিশ্চিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দেশের প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির রাজপথের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান।
আজ ১২ নভেম্বর শুক্রবার বিকালে বরিশালে কৃত্যনখোলা মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত সুধীসমাজের সাথে মতবিনিময় কালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির বরিশাল জেলার আহবায়ক সিকদার হারুন রশীদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।





জাতীয় এর আরও খবর

খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
তামাকমুক্ত প্রজন্ম গড়তে আইন শক্তিশালীকরণের তাগিদ বিশেষজ্ঞদের তামাকমুক্ত প্রজন্ম গড়তে আইন শক্তিশালীকরণের তাগিদ বিশেষজ্ঞদের
অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হবে নিজেদের নিরপেক্ষতা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হবে নিজেদের নিরপেক্ষতা নিশ্চিত করা
গোপালগঞ্জ রণক্ষেত্র : কারফিউ জারি গোপালগঞ্জ রণক্ষেত্র : কারফিউ জারি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে এনএসসি রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে এনএসসি
গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টি প্রতিনিধি দলের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টি প্রতিনিধি দলের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক

আর্কাইভ