শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটি পৌর কর্তৃপক্ষ দিনের বেলায় ময়লা আবর্জনা পরিষ্কার না করে রাতের বেলায় যাতে ময়লা আবর্জনা পরিষ্কার করেন : জুঁই চাকমা
রাঙামাটি পৌর কর্তৃপক্ষ দিনের বেলায় ময়লা আবর্জনা পরিষ্কার না করে রাতের বেলায় যাতে ময়লা আবর্জনা পরিষ্কার করেন : জুঁই চাকমা
স্টাফ রিপোর্টার :: আজ শনিবার ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থি জুঁই চাকমা নির্বাচনী প্রচারণার ১৭তম দিনে রাঙামাটি পৌর এলাকার কলেজ গেইট, কল্যাণপুর, রাজবাড়ি ও বৃহত্তর বনরুপা এলাকায় নির্বাচনী ইশতেহার বিতরণ ও জনসংযোগ করেন।
এসময় জুঁই চাকমা বলেন, রাঙামাটি পৌর এলাকায় নাগরিক সেবা বৃদ্ধি করা প্রয়োজন।
রাঙামাটি পৌরসভা হচ্ছে যে একটি প্রথম শ্রেণীর পৌরসভা, কিন্তু নাগরিকরা সেভাবে সুযোগ-সুবিধা পায় না।
ফুটপাত গুলো বেদখল হয়ে আছে, কোথাও নির্দিষ্ট করে ট্যাক্স বা সিএনজি অটোরিকশা রাখার জন্য নির্ধারিত স্থান নাই, এ কারণে যার যার ইচ্ছামত যত্রতত্র গাড়িগুলো রাস্তার উপর রেখে যানজট সৃষ্টি করে রাখেন, রাঙামাটি শহরকে পর্যটন নগরীতে রূপ দিতে হলে এখানে দরকার পরিকল্পনা ও উন্নয়ন সংস্থাগুলোকে নিয়ে সমন্বয় সাধন করা।
আমি রাঙামাটি পৌর কর্তৃপক্ষকে একটি পরামর্শ দিতে চাই, উনারা যেন উনাদের পরিচ্ছন্ন কর্মীদেরকে দিয়ে দিনের বেলায় ময়লা আবর্জনা পরিষ্কার না করে রাতের বেলায় যাতে ময়লা আবর্জনা পরিষ্কার করেন।
রাঙামাটি পৌরসভা নাগরিকরা ভোরবেলা ঘুম থেকে উঠে যাতে দেখে যে তাহাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঝকঝক করছে। রাতের বেলায় রাঙামাটি শহর হয়ে পড়ে গবাদি পশুর চলাচলের বিচরণ ক্ষেত্র এ জায়গায় রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ আরো কঠিন উদ্যোগ নিয়ে আমাদের শহরকে সৌন্দর্য রাখার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
জুঁই চাকমা বলেন, ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা।
তিনি বলেন, ২০১৮ সালের মত ভোট হলে ২৪ এর গণঅভ্যর্থন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল আয়োজন ব্যর্থ হবে।
জুঁই চাকমা বলেন, রাঙামাটি ২০৯৯ আসনের প্রত্যেকটি ভোটকেন্দ্রেই ঝুঁকিপূর্ণ।
তিনি রাঙামাটি ২৯৯ আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেন নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।
এসময় জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটর সদস্য সচিব পলাশ চাকমা, সদস্য মঈন উদ্দিন, সাইমুন ইসলাম,অরুনজিতা চাকমা, সাইফুল ইসলাম,জুঁই চাকমার নির্বাচনী মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ স্থানীয় জুঁই চাকমার শুভাকাঙ্ক্ষী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় 