শিরোনাম:
●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
৪৭২ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন

------ স্টাফ রিপোর্টার :: প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে আজ ২৯ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২৫৬৯ বুদ্ধাব্দ, বুধবার, ১৮তম দানশ্রেষ্ঠ দানোৎসব শুভ কঠিন চীবর দান ও ভদন্ত রত্নপ্রিয় ভিক্ষু মহোদয়ের ‘স্থবির’ বরণোৎসব অনুষ্ঠিত হয়।
উক্ত পুণ্যময় অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন উপ-সংঘরাজ, বাংলাদেশী বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয়গুরু, মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ, বিচিত্র ধর্মকথিক, শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাথের।
প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন গজালিয়া সার্বজনীন জ্যোতিবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত রতনপ্রিয় মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন মহামুনিস্থ যোগেন্দ্ৰ আরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রিয়তিষ্য স্থবির।
এছাড়া সদ্ধর্মদেশক হিসেবে ভদন্ত শ্রদ্ধানন্দ স্থবির, ভদন্ত সাধনানন্দ মহাথের, অজিতানন্দ মহাথের, ভদন্ত ধর্মমিত্র ভিক্ষু, ভদন্ত সুমনপাল স্থবির, ভদন্ত অর্পণজ্যোতি স্থবির, ভদন্ত প্রজ্ঞারক্ষিত স্থবির, ভদন্ত সুমনানন্দ স্থবির ও ভদন্ত প্রজ্ঞাতিলক ভিক্ষু কঠিন চীবর দানোৎসবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) সুমন বড়ুয়া (যুগ্ম সচিব)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন।
বিশেষ পুণ্যার্থী হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।
স্বাগত বক্তব্য রাখেন, ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি প্রকাশ কুসুম বড়ুয়া।
এসময় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্যামল চৌধুরী, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক তপু বড়ুয়া, যুব বিষয়ক সম্পাদক তেমিয় বড়ুয়া, ছাত্র বিষয়ক সম্পাদক হৃদয় বড়ুয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক মানিক বড়ুয়া, দপ্তর সম্পাদক রুবেল বড়ুয়া, নির্বাহী সদস্য সজল বড়ুয়া ও লিটন বড়ুয়া, রাঙামাটি পৌর কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া নিখিল, কাউখালী উপজেলা কমিটি সভাপতি জিনপদ বড়ুয়া, সহ সভাপতি পলাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক জুয়েল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রুবেল বড়ুয়া, অর্থ সম্পাদক সমর জিৎ বড়ুয়া, যুব বিষয়ক সম্পাদক মুক্ত বড়ুয়া, ছাত্র বিষয়ক সম্পাদক হৃদয় বড়ুয়া, দপ্তর সম্পাদক লিটন বড়ুয়া, নির্বাহী সদস্য সাধন চন্দ্র বড়ুয়া ও দিলীপ বড়ুয়া সহ পণ্ডিত প্রাজ্ঞ-ভিক্ষুসংঘ,সুধীবৃন্দ, ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের নারী নেতৃবৃন্দ ও পুণ্যার্থীগণ উপস্থিত ছিলেন।
ডলুছড়া মহামনি যুব একতা সংঘের সভাপতি পলাশ বড়ুয়ার নেতৃত্বে জুয়েল বড়য়া, দীলিপ বড়ুয়া, মানিক বড়ুয়া,জয় বড়ুয়া, সাজু বড়ুয়া,নয়ন বড়ুয়া, আকাশ বড়ুয়া,মুক্ত বড়ুয়া শুভ বড়ুয়া, সজল বড়ুয়া, শিমুল বড়ুয়া, সোহেল বড়ুয়া, সুবীর বড়ুয়া, তুষার বড়ুয়া, মানিক বড়ুয়া, সাগর বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, লিটন বড়ুয়া,
জিকু বড়ুয়া, অভি বড়ুয়া, অন্ত বড়ুয়া ও প্ৰান্ত বড়ুয়াসহ ডলুছড়া গ্রামের যুবক-যুবতীরা ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসবে স্বেচ্ছাসেবক হিসাবে সুস্থ ও সু-শৃঙ্খলভাবে দায়িত্ব পালন করায় তাদের ধন্যবাদ জানিয়েছেন ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি প্রকাশ কুসুম বড়ুয়া।

২দিন ব্যাপী ধর্মানুষ্টানের মধ্যে ছিলো বুদ্ধকীর্তন সহকারে প্রভাতফেরী, ভিক্ষুসংঘের প্রভাতী সূত্রপাঠ জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধ পূজা ও অষ্টপরিষ্কারসহ সংঘদান পবিত্র ত্রিপিটক পাঠ, পূজনীয় ভিক্ষুসংঘের পিণ্ডদান সম্মানিত অতিথিদের মধ্যাহ্ন ভোজ, ভদন্ত রত্নপ্রিয় ভিক্ষু’র ‘স্থবির’ বরণ, বুদ্ধকীর্তন সহকারে গ্রাম পরিক্রমা ও বিহার অভিমুখে যাত্রা ও সন্ধ্যায় আকর্ষনীয় ফানুস উত্তোলন ইত্যাদি।
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উত্তর পোমরা ধম্মাংকুর মৈত্রী বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিদুল বড়ুয়া।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে  শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন

আর্কাইভ