শিরোনাম:
●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা ●   রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটির কল্যাণপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই দোকান পুড়ে ছাই
ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকার প্রভাব দূর করতে হবে : জাকের পার্টি
প্রথম পাতা » প্রধান সংবাদ » নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকার প্রভাব দূর করতে হবে : জাকের পার্টি
২৯৯ বার পঠিত
শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকার প্রভাব দূর করতে হবে : জাকের পার্টি

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: নির্বাচনে পেশী শক্তি, কালো টাকা ও চাঁদাবাজদের প্রভাব গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি। এসব অপশক্তি রাজনৈতিক ক্ষেত্রকে দখল করে জনগণের ভোটাধিকারকে বিপন্ন করছে। তাই আসন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে জনগণকে সজাগ থাকতে হবে এবং চাঁদাবাজ, সন্ত্রাসী ও কালো টাকার মালিকদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করতে হবে। তারা বলেন, ভোটের মাধ্যমে সৎ, নৈতিক ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা না হলে দেশ কখনো প্রকৃত গণতন্ত্রের পথে এগোতে পারবে না। এজন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তি, সত্য ও মানবতার রাজনীতি ছড়িয়ে দিতে হবে প্রতিটি গ্রাম থেকে শহর পর্যন্ত। বৃহস্পতিবার বিকেল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ বাজারে মগটুলা ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে অনুষ্ঠিত জনসভায় বক্তারা এসব কথা বলেন।
জনসভায় জাকের পার্টি, সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্র-ছাত্রী ফ্রন্টসহ, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জনসভায় জাকের পার্টি নেতৃবৃন্দরা আরো বলেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, বিতর্কমুক্ত, গ্রহনযোগ্য ও উৎসবমুখর নির্বাচনের অন্যতম অন্তরায় পেশী শক্তি ও কালো টাকার দৌরাত্ম্য। তাই পেশী শক্তি ও কালো টাকার প্রভাব চিরতরে নির্মূল করতে হবে। যদি তা করা যায়, তাহলে সৎ, যোগ্য, স্বচ্ছ ও শুভ চিন্তা চেতনার অধিকারী এবং জনগনের প্রতি দায়বদ্ধতার মানসিকতাসম্পন্ন মেধাবীরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে। এতে পাল্টে যাবে জনবিবর্জিত গতানুগতিক নির্বাচনী সংস্কৃতি। সত্যিকারের যোগ্যদের নিয়েই নতুন বাংলাদেশের অগ্রযাত্রা হবে। ৫৪ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছেন একটিবার জাকের পার্টিকে সুযোগ দিয়ে দেখুন। সৎ মানুষকে ভোটদিন। গোলাপ ফুল প্রতীকে ভোট দিন।
বক্তারা আরও বলেন, বিরাজমান পরিস্থিতিতে জাকের পার্টি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংস্কার এবং ইসলামের উদারনৈতিক মানবিক আদর্শে সকলকে ঐক্যবদ্ধ করে সুদিন ফিরিয়ে আনতে চায়।
জাকের পার্টি মগটুলা ইউনিয়ন শাখার সভাপতি রফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টি ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল লতিফ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টি সেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা উত্তর সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি আমির হামজা।
জাকের পার্টি ময়মনসিংহ ছাত্র ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক ছাইদুর রহমান সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা জাকের পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ সভাপতি এখলাছ উদ্দিন, জাকের পার্টি ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি আব্দুল মোতালেব দুলাল, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জাকের পার্টি ময়মনসিংহ জেলা যুব ফ্রন্টের সভাপতি নান্টু সুত্রধর, সাধারণ সম্পাদক আল আমিন, ছাত্রী ফ্রন্টের সাধারণ সম্পাদিকা লতিফা বেগম মনি, ঈশ্বরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি মতিউর রহমান, যুব ফ্রন্টের সভাপতি আব্দুল আজিজ তুষার, ছাত্রী ফ্রন্টের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভা নেত্রী সুবর্ণা আক্তার প্রমুখ।
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
কাউখালীতে যুব দিবস পালিত কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন

আর্কাইভ