সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আহমদ বিলাল খান :: রাঙামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক কাপ্তাই লেকে অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধ করতে সব উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সোমবার ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, জেলা জামায়াতের আমির আব্দুল আলীম, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
সভায় জেলা প্রশাসক জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, বর্তমানে রাঙামাটিতে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানানুষ্ঠান চলমান রয়েছে, এই উৎসবটিও যাতে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করা যায় সেজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ রইলো।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু 