বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » পার্বতীপুরে ১১১ জনেক কারিতাসের আর্থিক সহায়তা
পার্বতীপুরে ১১১ জনেক কারিতাসের আর্থিক সহায়তা
রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) :: বে-সরকারি এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের আওতাধীন সিএমএলআরপি প্রকল্পের সহযোগিতায় পার্বতীপুর উপজেলার মোমিনপুর চন্দ্রপুর চত্তরে আয়মূলক কার্যক্রমের জন্য ১১১ উপকারভোগির মাঝে ৫ লাখ ৫৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় কারিতাস অস্ট্রেলিয়া অর্থায়নে ও কারিতাস বাংলাদেশ বাস্তবায়নে পার্বতীপুর উপজেলার মোমিনপুর চন্দ্রপুর চত্তরে সহ-বিনিয়োগ সহয়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাদ্দাম হোসেন।
এতে সভাপতিত্ব করেন, কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবি মার্ডী। এসময় উপস্থিত ছিলেন, বে-সরকারি সংস্থা এনজিও প্রতিনিধি এনোস সরেন, কর্মসুচি কর্মকর্তা (সিএমএলআরপি)’র সীমা মূর্মু প্রমুখ।
আয়মূলক কার্যক্রমে সমাজ পরিচালিত স্থানীত্বশীল জীবিকায়নও সহনশীলতা (সিএমএলআরপি) কর্মসূচির আওতায় ১১১ জন উপকাভোগীর মধ্যে ৮০ গ্রাম্য জনগনকে আয়মূলক গরু, ছাগল, হাসঁ, মুরগি পালন, সমন্বিত সব্জি চাষ, আরও ৩১ জনকে অনফার্ম কার্যক্রমে ভানচাল, মুদি, দর্জি, সেলুন দোকান ও মাছ চাষে সহ-বিনিয়োগ সহায়তা প্রদান হয়। কারিতাস বাংলাদেশ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্টির অর্থনৈতিক উন্নয়নে সহায়তা প্রদান করে থাকে।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন 