রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: “এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। রবিবার ঈশ্বরগঞ্জ পিস ফ্যাসিলেটেটর গ্রুপ ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ ওয়াইপিএজি উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহা সড়কে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপজেলা পিস ফ্যাসিলেটেটর গ্রুপ পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, অ্যাম্বাসেডর আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, নীলকন্ঠ আইচ মজুমদার, সদস্য হাবিবুর রহমান হাবিব, উবায়দুল্লাহ রুমি, ওয়াইপিএজি’র কো-অর্ডিনেটর রাফসান আহমেদ রোমান প্রমুখ। এসময় দি হাঙ্গার প্রজেক্ট ময়মনসিংহ অঞ্চলের ফিল্ড কো-অর্ডিনেটর আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।
পিস ফ্যাসিলেটেটর গ্রুপ পিএফজি কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার বলেন, শান্তি কোনো বিলাসিতা নয়, এটি প্রতিটি মানুষের অধিকার। আমাদের সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহনশীলতা ছাড়া প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
পিস ফ্যাসিলেটেটর গ্রুপ পিএফজি অ্যাম্বাসেডর আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা বলেন, সংঘাতমুক্ত সমাজ গড়তে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তরুণরাই শান্তির দূত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে দৃঢ় করতে পারে।
পিস ফ্যাসিলেটেটর গ্রুপ পিএফজি অ্যাম্বাসেডর নীলকণ্ঠ আইচ মজুমদার বলেন, শান্তি মানে শুধু সংঘাতহীনতা নয়; ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধের চর্চা ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়।
পিস ফ্যাসিলেটেটর গ্রুপ পিএফজি সদস্য উবায়দুল্লাহ রুমি বলেন, আন্তর্জাতিক শান্তি দিবস আমাদের মনে করিয়ে দেয়, এখনই সময় পদক্ষেপ নেওয়ার। তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারে।
বক্তারা আরও বলেন, শান্তির সংস্কৃতি গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সবাই মিলেই সংঘাতের পরিবর্তে সংলাপ, সহযোগিতা ও সমাধানের পথ বেছে নিতে হবে।




বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি 