শিরোনাম:
●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাবিপ্রবি’র মাস্টার প্ল্যানের চূড়ান্তকরণ সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাবিপ্রবি’র মাস্টার প্ল্যানের চূড়ান্তকরণ সভা অনুষ্ঠিত
৪১৭ বার পঠিত
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’র মাস্টার প্ল্যানের চূড়ান্তকরণ সভা অনুষ্ঠিত

--- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার সকাল সাড়ে ১১টায় প্রশাসনিক ভবন-১ এর সম্মেলন কক্ষে রাবিপ্রবি’র মাস্টার প্ল্যানের চূড়ান্তকরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবি স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) ও পরিকল্পনা, উন্নয়ন ও ওয়াকর্স বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর।
এছাড়া ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রহিম উদ্দীন, সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামশেদ আলম পাটোয়ারী, রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাঙামাটি পার্বত্য জেলার নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা, রাঙামাটি, শেলটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এর টিম লিডার মুকতাসিন মাহমুদ খান, রাবিপ্রবি মাস্টার প্ল্যান কমিটির সদস্য প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনসহ রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের শিক্ষক, রাবিপ্রবি’র প্রকৌশলীগণ, বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ এবং নির্মাণাধীন প্রশাসনিক, একাডেমিক, ছাত্র ও ছাত্রী হলের ঠিকাদার ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সভায় রাবিপ্রবি ক্যাম্পাসের ‘মাস্টার প্ল্যান’ প্রকল্পের চূড়ান্ত থ্রি-ডি লে-আউটসহ একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ছাত্র হল, ছাত্রী হলসহ যাবতীয় অবকাঠামো সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন শেলটেক প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধিগণ। সভায় মাস্টার প্ল্যান অনুযায়ী ক্যাম্পাসে অবকাঠামো নির্মাণের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।

রাবিপ্রবি’তে ‘অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কর্মচারীদের ১৭-২০ গ্রেড জন্য ‘অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন’ বিষয়ক কর্মশালা আজ ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। তিনি কর্মচারীদেরকে বাস্তব ও কর্ম জীবনের বিভিন্ন উদাহরণ দিয়ে সময় ব্যবস্থাপনা, যোগাযোগ, শ্রবণ, বিশ্লেষণী, লেখনী ও অনুধাবনের দক্ষতা অর্জনের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি কর্মজীবনের উন্নয়নের জন্য সবাইকে প্রতিনিয়ত নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার বিষয়ে আলোচনা করেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, কর্মক্ষেত্রে বিশ্লেষণী দক্ষতাকে কাজে লাগিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে পরিবেশ ও পরিস্থিতি যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মো. আবু তালেব, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (কিউ এ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব আরা উপস্থিত ছিলেন।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে  শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন

আর্কাইভ