শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পার্বতীপুরে কাভার্ডভ্যান মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১
পার্বতীপুরে কাভার্ডভ্যান মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১
রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর–রংপুর সড়কের তাজ অটো রাইস মিলের নিকটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী একটি কাভার্ডভ্যানের সাথে পার্বতীপুরগামী (দিনাজপুর হ-১৮-৯৩১৩) নম্বরের ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। এতে মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হন। নিহত চালকের পরিচয় মাসুদ রানা পিতা ফেরদৌস আলী গ্রাম বিশ্বনাথপুর উপজেলা চিরিরবন্দর জেলা দিনাজপুর।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি 