মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটিতে আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন
রাঙামাটিতে আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন
আজ ২৬শে আগষ্ট-২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাঙামাটি ইয়ুথ মিশন এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান , মোস্তাফা রাজু, সংগঠনের সভাপতি সিয়াম মাহমুদ, সাধারণ সম্পাদক মো. নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী ও দপ্তর সম্পাদক সাব্বির হোসেন।
এসময় বক্তারা বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালে আধুনিক আইসিইউ প্রতিস্থাপন এবং উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণ এখন সময়ের দাবি। পাহাড়ি অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার উন্নতির জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে এবং স্বাস্থ্য খাতে বৈষম্য দূর করে রাঙামাটিতে উন্নত চিকিৎসা সুবিধা প্রতিষ্ঠার দাবি জানানো হয়।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে 