শিরোনাম:
●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
প্রথম পাতা » ছবি গ্যালারী » সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
২০৫ বার পঠিত
রবিবার ● ১০ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যাকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল, উচাখিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান সেলিম প্রমুখ।
উক্ত মানববন্ধনে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদল সদস্য আরমান শরীফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাবিকুজ্জামান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক, সাংবাদিক ম. সেলিম, মোহাম্মদ আলী, হুমায়ুন কবীর, আরিফুল ইসলাম, ফয়সাল আহমেদ, মাহবুবুল আলম সোহাগ, আসাদুল্লাহ হাদিস, হুসাইন মোহাম্মদ তারেক, ফয়সাল আহমেদ শাকিল, আনোয়ারুল বারী সুমন, সাংবাদিক ও সুজন সদস্য হাবিবুর রহমান, উবায়দুল্লাহ রুমি, আব্দুল্লাহ আল নোমান ও সুজন সদস্য আবুল মুনসুর, অলক ঘোষ ছোটন, হাবিবুর রহমান, মোশাররফ হোসেন, সমীর কুমার দে, শ্রাবণী কুর্মি ও পলি আক্তার।
গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সেটি নতুন নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক তুহিন হত্যার সাথে সাগর, রুনিসহ দেশের সকল সাংবাদিকদের উপর হামলা-মামলা ও হত্যায় জড়িত সকল আসামীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভ (সাংবাদিকরা) যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে রাষ্ট্রের বাকি তিন স্তম্ভ আইন সভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ সঠিকভাবে দায়িত্ব পালন করে থাকে। একমাত্র সাংবাদিকরাই তাদের লিখনির মাধ্যমে জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করেন। কিন্তু প্রায়শই তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের বাধা ও ঝুঁকির সম্মুখীন হতে হয়। প্রভাবশালী মহল, ও অপরাধী চক্রের পক্ষ থেকে নিয়মিত হুমকি আসে। এমনকি অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও সাংবাদিকরা হেনস্তার শিকার হন।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর আইন প্রণয়ন এবং এর কঠোর বাস্তবায়নের দাবিও জানান তারা।





ছবি গ্যালারী এর আরও খবর

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে

আর্কাইভ