রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র চন্দ্রঘোনায় আরএফএসটি প্রশিক্ষণ
কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র চন্দ্রঘোনায় আরএফএসটি প্রশিক্ষণ
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: ১০ আগস্ট রবিবার রাঙামাটির চন্দ্রঘোনায় অবস্থিত কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র ও খ্রিষ্টীয়ান হাসপাতালের সিসিএইচপি প্রোগ্রামের আওতায় লেপ্রসি ট্রেনিং প্রোগ্রাম (রেসিডেন্ট ফিল্ড এন্ড ট্রেনিং সাইড) অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিষয়ে অধ্যয়নরত ৯০ জন শিক্ষার্থী অংশ নেন।
প্রশিক্ষণ শুরুর আগে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা এবং বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ চট্টগ্রাম কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাসলিমা নেওয়াজ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রিষ্টীয়ান হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. বিলিয়াম সাংমা। এসময় তিনি কুষ্ঠ রোগ বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অরূপ দত্ত, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. জাহিদ হাসান শরীফ, বিভাগীয় প্রধান ডা. সাইমন রায়হান উদ্দিন চৌধুরী, ডা. ফাহমিদা, ডা. বোরহান উদ্দিন ও ডা. সৌরভ। এ সময় বিজিসি ট্রাষ্ট মেডিকেল কলেজের ডা. মো. ওমর ফারুক এর তত্ত্বাবধানে শিক্ষার্থীরা
প্রশিক্ষণের অংশ হিসেবে চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতাল কেন্দ্র পরিদর্শন করেন, কুষ্ঠ রোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কুষ্ঠ চিকিৎসা কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।




দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু
জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে
স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা 