শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হবে নিজেদের নিরপেক্ষতা নিশ্চিত করা
অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হবে নিজেদের নিরপেক্ষতা নিশ্চিত করা
অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তিতে বিপ্লবী শ্রমিক সংহতির আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণ -অভ্যুত্থানে শ্রমিকশ্রেণী সবচেয়ে বেশী জীবন দিলেও তাদের মানবিক উপযুক্ত মজুরি ও অধিকার নিশ্চিত হয়নি।গণ- অভ্যুত্থান কেন্দ্র করে তাদের স্বপ্ন আশা হতাশায় পরিনত হয়েছে।পুরানো সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও মালিকদেরকে তুষ্ট করতেই ব্যস্ত রয়েছে।
তিনি অনতিবিলম্বে গারমেন্টস শ্রমিকসহ বিভিন্ন সেকটরের শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারন, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু আপতকালিন ব্যবস্থা হিসাবে মহার্ঘ ব্যবস্থা চালুর আহবান জানান। তিনি বন্ধ কারখানা চালু করারও দাবি জানান
তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশসমুহ বাস্তবায়নের উদোগ নিতেও সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হবে সরকারকে যাবতীয় পক্ষপাতদুষ্টতা ও বিতর্কিত পদক্ষেপ থেকে বেরিয়ে আসা। তিনি বলেন:, সরকারের নিরপেক্ষতা নিশ্চিত না হলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানও সম্ভব হবেনা। তিনি প্রধান উপদেষ্টার কথিত সেরা নির্বাচনের জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে আখ্যায়িত করেন।
একইসাথে তিনি আরপিও চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণের আহবান জানান।
অন্যা আলোচকবৃন্দ সরকারকে কোন অংশের প্রতি ঝুঁকি না থেকে বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে অবিচল থাকার আহবান জানান।
বিপ্লবী শ্রমিক সংহতির উদ্যোগে আজ সকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে “অন্তর্বর্তী সরকারের এক বছর- শ্রমিক মেহনতিদের অধিকারের প্রশ্ন ” শীর্ষক আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক উপরোক্ত বক্তব্য রাখেন।
বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল, সংগঠননের সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ফিরোজ আলী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সালাউদ্দিন, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আলী, হালিম ভূইয়া, আবু হানিফ প্রমুখ।
সভার শুরুতে গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা নিরবতা পালন করা হয়।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ 