শিরোনাম:
●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে মাদ্রাসা সুপারের উপর হামলা এলাকায় উত্তেজনা
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে মাদ্রাসা সুপারের উপর হামলা এলাকায় উত্তেজনা
১৭৩ বার পঠিত
শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে মাদ্রাসা সুপারের উপর হামলা এলাকায় উত্তেজনা

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মধুপুর আব্বাছিয়া ডি.এস দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে অফিস কক্ষে মাদ্রাসা সুপারকে মারধর ও অপদস্তের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে তাকে মারধর ও অপদস্ত করা হয়েছে। এঘটনায় মাদ্রাসার পেডে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও ঈশ্বরগঞ্জ থানায় ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মাদ্রাসা সুপার এয়াকুব আলী।
অভিযুক্তরা হলেন, উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরি গ্রামের মৃত নিজাম উদ্দিন ফকিরের ছেলে কামরুল হাসান ফকির, মৃত নুরুল আমিনের ছেলে মোনায়েম ভুঁইয়া, সিদ্দিক মিয়ার ছেলে হৃদয় মিয়া ও মধুপুর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে উসমান গণি বকুল।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাদ্রাসা ক্লাস চলাকালীন সময়ে কামরুল হাসান ফকিরের নেতৃত্বে ২০/২২ জন লোক নিয়ে এসে বর্তমান এডহক কমিটির অভিভাবক সদস্যসহ কয়েকজন লোকের সামনে তাদের ইচ্ছামত নিয়মিত কমিটি গঠন না করায় হুমকি-ধমকি ও মারধর করে ভারপ্রাপ্ত সুপার এয়াকুব আলীকে লাঞ্চিত করে। পরে মাদ্রাসার অন্যান্য শিক্ষক কর্মচারীরা ভারপ্রাপ্ত সুপার এয়াকুব আলীকে উদ্ধার করে। এতে শ্রেণি কক্ষে পাঠদানে বিঘ্ন সৃষ্টি হয়। বর্তমান পরিস্থিতিতে সুপার সহ সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে শিক্ষার্থীরা চরম আতঙ্কে রয়েছেন।
এবিষয়ে মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও অভিযুক্ত হৃদয় মিয়া জানান, ঘটনার দিন কামরুল হাসান ফকির ও উসমান গণি বকুলদের সাথে কমিটি গঠন নিয়ে বাকবিতণ্ডা হয় বর্তমান কমিটির এরশাদ ফকিরের। কিন্তু ভারপ্রাপ্ত সুপারকে মারধরের বিষয়টি সঠিক নয়।
এবিষয়ে মোনায়েম ভুঁইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ভোটার তালিকা নিয়ে সুপারের সাথে কথা বলতে যাই। এসময় কোন মারামারি হয়নি। ভারপ্রাপ্ত সুপারকে মারধরের বিষয়টি মিথ্যা বানোয়াট। এছাড়াও কামরুল হাসান ফকির ও উসমান গণি বকুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান :  পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন

আর্কাইভ