বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেফতার-৩
প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেফতার-৩
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
৭ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৪ এর ময়মনসিংহ নগরীর বাইপাস কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। পরে গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট নান্দাইল থানায় হস্থান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের উন্দাইল গ্রামের জামাল উদ্দিনের ছেলে শাকিল মিয়া (২৩), শাবলু মিয়ার ছেলে মমিন উদ্দিন (২৩) ও মোস্তফার ছেলে জাহাঙ্গীর আলম (২৪)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশটি অবস্থিত ম্যাজিক সোয়েটারের ১৬ বছর বয়সী গার্মেন্টস কর্মী মামুন মিয়ার সাথে প্রেমের সম্পর্ক ছিল।
পরে ১৮ জুলাই সন্ধ্যার পর গার্মেটস ছুটি হলে গার্মেন্টস কর্মীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে উন্দাইল কলাবাগান নামক স্থানে নিয়ে প্রেমিক মামুন মিয়া সহ ৩ বন্ধু মিলে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ২২ জুলাই নান্দাইল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা নং-২২/২০২৫।
উক্ত ধর্ষণের ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টিকে গুরুত্ব সহকারে ময়মনসিংহ র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
এ ঘটনায় পৃথক অভিযানে চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে শাকিল মিয়াকে ও কুমিল্লা জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে মমিন উদ্দিন ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। তবে এ ঘটনার মূল আসামি প্রেমিক মামুন মিয়া এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে বলে ব্রিফিংয়ে জানান র্যাব-১৪।




বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে 